ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১১:৩৪:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি

নারী টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫১ পিএম, ১০ মার্চ ২০২০ মঙ্গলবার

নারী টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা

নারী টি-২০ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। তারপরই টি২০ বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পাঁচজন রয়েছেন এই দলে। কেমন হল সেই দল, দেখে নেওয়া যাক।

ওপেনিংয়ে অবশ্যই অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন। প্রতিযোগিতায় ৩৯.৩৩ গড়ে করেছেন ২৩৬ রান। সঙ্গে রয়েছে সাত শিকার। ফাইনালে তিনি ৩৯ বলে করেন ৭৫।
অস্ট্রেলিয়া দলের মতো আইসিসির সেরা দলেও বেথ মুনিই থাকছেন ওপেনিংয়ে অ্যালিসার সঙ্গী হিসাবে। ৬৪.৭৫ গড়ে তিনি করেছেন ২৫৯ রান। ফাইনালে ভারতের বিরুদ্ধে তিনি ৫৪ বলে অপরাজিত থাকেন ৭৮ রানে।

তিন নম্বরে ইংল্যান্ডের ন্যাট স্কিভার। বিশ্বকাপে ৬৭.৩৩ গড়ে তিনি করেছেন ২০২ রান। সেমিফাইনাল ও ফাইনালে খেলার সুযোগ পেলে রান আরও বাড়ত তার।

চারে ইংল্যান্ডেরই হিদার নাইট। ৬৪.৩৩ গড়ে তিনি করেছেন ১৯৩ রান। বৃষ্টির জন্য সেমিফাইনাল ভেস্তে যাওয়ায় তিনিও কম ম্যাচ পেয়েছেন।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং থাকছেন পাঁচে। ৪৪ গড়ে তিনি করেছেন ১৩২ রান। এই দলটার অধিনায়কও তিনি। বিশ্বকাপজয়ী অধিনায়ককেই নেতৃত্বে বেছে নিয়েছে আইসিসি।

লরা উলভার্ডট আছেন ছয় নম্বরে। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার ১৪৯ স্ট্রাইক রেটে করেছেন ৯৪ রান।

এর পর রয়েছেন বোলাররা। অস্ট্রেলিয়ার বাঁ-হাতি স্পিনার জেস জোনাসেন ১৪ গড়ে নিয়েছেন ১০ উইকেট।

ফাইনালে ২০ রানে তিন উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের সোফি একলেস্টন আরও একজন বাঁহাতি স্পিনার। তিনি ৬.১২ গড়ে নিয়েছেন আট উইকেট।

এর পর অ্যানা শ্রুবসেলে। ডানহাতি পেসার বিশ্বকাপে ১০.৬২ গড়ে নিয়েছেন আট উইকেট। অস্ট্রেলিয়ার মেগান স্কুট দৌড়বেন নতুন বল হাতে। ১০.৩০ গড়ে ১৩ উইকেট নিয়েছেন তিনি। ফাইনালে ভারতের বিরুদ্ধে মাত্র ১৮ রানে চার উইকেট নেন তিনি।

এগারো জনে ভারতের একমাত্র ক্রিকেটার হলেন পুনম যাদব। ১১.৯০ গড়ে বিশ্বকাপে ১০ উইকেট নিয়েছেন তিনি। ফাইনালে ৩০ রানে এক উইকেট নেন তিনি।