নারী দিবসের এক গানে ৮ নারী শিল্পী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২১ পিএম, ৭ মার্চ ২০২১ রবিবার
নারী দিবসের এক গানে ৮ নারী শিল্পী
আগামীকাল ৮ মার্চ, বিশ্ব নারী দিবসকে স্মরণী রাখতে তৈরি হয়েছে নারী দিবসের বিশেষ এক গান। যেখানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ৮ জন নারী শিল্পী। এরা হলেন- রুমানা ইসলাম, রিজিয়া পারভীন, আঁখি আলমগীর, কনা, ন্যানসি, নিশীতা বড়ুয়া, অবন্তী সিঁথি ও আলম আরা মিনু।
‘শোনো পৃথিবী শোনো’ শিরোনামের এই গানটি লিখেছেন অধরা জাহান। সুর করেছেন আলম আরা মিনু। এর মধ্য দিয়ে প্রায় এক যুগ পর আবারও সুরকার হিসেবে হাজির হচ্ছেন তিনি। গানটির সংগীত করেছেন মানাম আহমেদ। এতে কবিতা আবৃত্তি করেছেন বুলবুল মহলানবিশ, অর্পা ও অধরা জাহান। আর দীপু হাজরা নির্মাণ করেছেন গানটির একটি ভিডিও। যেখানে নৃত্য পরিবেশন করেছেন চাঁদনী।
আলম আরা মিনু বলেন, ‘আগেও আমি বেশকিছু গানের সুর করেছি। কিন্তু মাঝে সুর করা থেকে বিরত ছিলাম। বিশেষ এই গানের মাধ্যমে আবারও সুরের ভুবনে যাত্রা করলাম। আশা করি, এখন থেকে নিয়মিত গাওয়ার পাশাপাশি সুর করবো।’
আঁখি আলমগীর বলেন, ‘গানটি লেখা ও সুর করা দু’জন নারীর। যে কারণে গানটির প্রতি সত্যিই এক অন্যরকম ভালোলাগা, ভালোবাসা আছে। আমরা সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।’
গীতিকবি অধরা জাহান জানান, আগামী ১০ মার্চ অন্তর্জালে প্রকাশ হচ্ছে ‘শোনো পৃথিবী শোনো’। পাশাপাশি নারী দিবসের গান হিসেবে আগামীকাল এটি প্রচারের কথা রয়েছে আরটিভিতে।
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










