নারী নির্মাতার পরিচালনায় নারীর গল্পে সাবিলা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
আসছে ঈদকে ঘিরে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মে আই কাম ইন?’। নারীপ্রধান গল্পের এই নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস।
সম্প্রতি রাজধানীর উত্তরায় শেষ হয়েছে নাটকটির শুটিং। সাবিলা ছাড়াও এখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান। ভিউয়ের বাইরে এখন গল্পকে প্রাধান্য দিয়ে নাটক নির্মিত হচ্ছে বেশি। সেইসাথে বাড়ছে নারীপ্রধান গল্পের কাজ।
সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করে সাবিলা ক্যাপশনে লিখেন, “আমাদের মনের মধ্যে কি চলতে থাকে এটা মনে হয় একজন পুরুষ কখনোই বুঝতে পারবে না। কারণ তারাতো কখনো সেইফটির অভাব বোধ করে না। অথচ আমরা নারীরা এক পুরুষকেই ভয় পাই। কিন্তু একজন পুরুষও হতে পারে নারীর পরম আপন, কাছের বন্ধু।”
সাবিলা নূর জানান, এবার ঈদে ভিন্নধর্মী গল্প ও চরিত্রকেই গুরুত্ব দিয়েছেন বেশি। যার কারণে এবার নানামাত্রিক ছন্দে দেখা যাবে তাকে।
তিনি বলেন, এটা নারীপ্রধান গল্প। খুবই চমৎকার গল্পে এটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। যদিও আমি কিছুটা অসুস্থ ছিলাম তারপরও কাজটা করেছি, ভালো লাগা থেকে। ভালো গল্প এবং চরিত্র পেলে তার জন্য কষ্ট করতেও ভালো লাগে।
নির্মাতা শ্রাবণী ফেরদৌস বলেন, সাবিলার সঙ্গে প্রায় ৬ বছর পর কাজ হয়েছে। এরমধ্যে সে অনেক পরিণত ও পরিপক্ক হয়ে গিয়েছে। ওর অনেক জ্বর ছিল তারপরও কষ্ট করে খুব সুন্দরভাবে কাজটি শেষ করেছে। কাজের প্রতি তার এই ডেডিকেশনে আমি আসলেই মুগ্ধ।
এত সুন্দর করে এক্সপ্রেশন দেয়, ডায়লগ ডেলিভারি দেয়; দেখতেই ভালো লাগে। পুরো কাজটিতেই সে চমৎকার পারফর্মেন্স করেছে। কাজটি দেখার পর দর্শকরা সাবিলার পারফর্মেন্স নিয়েই কথা বলবে, আমার বিশ্বাস।
জানা গেছে, আসছে ঈদে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে নাটকটি প্রচারিত হবে।
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











