ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ২২:১২:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

নারী নির্যাতন মামলায় শাবি শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ১৬ মার্চ ২০২০ সোমবার

নারী নির্যাতন মামলায় শাবি শিক্ষক গ্রেপ্তার

নারী নির্যাতন মামলায় শাবি শিক্ষক গ্রেপ্তার

নারী নির্যাতনের অভিযোগে স্ত্রী’র দায়ের করা মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে নিজ বাসা থেকে ড. মোস্তাফিজকে গ্রেপ্তারের পরের দিন রোববার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ড. মোস্তাফিজের স্ত্রী বলেন, ‘২০১৭ সালে আমাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে নির্যাতন করতে থাকে আমার স্বামী। আমরা বিষয়টি সমাধানের জন্য পারিবারিকভাবেও বসেছি, কিন্তু সমাধান হয়নি।’

পরবর্তীতে বাধ্য হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১/গ ধারায় চলতি বছরের ১০ ফেব্রয়ারি স্বামীসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।