নারী পোশাক শ্রমিককে গাছে বেঁধে নির্যাতন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৮ পিএম, ১৯ মার্চ ২০২১ শুক্রবার
নারী পোশাক শ্রমিককে গাছে বেঁধে নির্যাতন
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় আয়েশা বেগম নামে এক নারী পোশাক শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে শিলা নামে এক নারীকে গ্রেপ্তার করে। এর আগে গত ১২ মার্চ উপজেলার সিনাবহ এলাকার উন্দারটেকে এ নির্যাতনের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার শিলা আক্তার কিশোরগঞ্জের নিকলি থানার ছাতিরচর এলাকার জুনায়েদ মিয়ার স্ত্রী। তারা সন্তান নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ পশ্চিমপাড়া উন্দারটেক এলাকায় বন বিভাগের জমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। ফজলের সঙ্গে পাশের বাড়ির জুনায়েদ মিয়ার অবৈধভাবে বনের জমিতে থাকা বসত-বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১২ মার্চ বিকেলে ফজলের স্ত্রী আয়েশার সঙ্গে পাশের বাড়ির জুনাইদের স্ত্রী শিলার বাক বিতণ্ডা হয়। একপর্যায়ে জুনায়েদ ও তার স্ত্রী শিলা, সহযোগী নাসির মিয়া ও তার স্ত্রী সালেহা বেগম, আজিজ মিয়া, সাহেরা বেগম, শহরবানুসহ আরও কয়েকজন মিলে গৃহবধূ আয়েশাকে ধরে নিয়ে যায়।
পরে তারা শিলাকে একটি আম গাছের সঙ্গে বেঁধে মারধর করে। নির্যাতনের সময় আয়েশার মেয়ে নুপুর আক্তার এগিয়ে এলে তাকেও মারধর করে। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করে। আয়েশাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।
এদিকে এ ঘটনার পর গত বুধবার বিকেলে স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান সিকদার ও সিরাজ উদ্দিনসহ কয়েকজন মাতাব্বর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য সালিস বৈঠকে বসেন। বৈঠকে জুনায়েদকে চার হাজার টাকা জরিমানা করা হয়। কিন্তু নির্যাতিতা গৃহবধূ আয়েশা তাদের বিচার মেনে নেননি।
পরে আয়েশা বাদী হয়ে গতকাল বিকেলে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে জুনায়েদ মিয়ার স্ত্রী শিলাকে গ্রেপ্তার করে।
নির্যাতিতা গৃহবধূ আয়েশা বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জুনায়েদ, নাসির উদ্দিন, আজিজ, সালেহা ও তাদের লোকজন আমাকে আম গাছের সঙ্গে বেঁধে মারধর করেছে। পরে আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে।’
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন আয়েশা। এ ঘটনায় শিলা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



