নারী বাস্কেটবলে টানা সপ্তমবারের মত স্বর্ণ জয় করলো যুক্তরাষ্ট্র
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:০১ পিএম, ৮ আগস্ট ২০২১ রবিবার
সংগৃহীত ছবি
স্বাগতিক জাপানকে পরাজিত করে টানা সপ্তমবারের মত অলিম্পিক বাস্কেটবলের স্বর্ণ ধরে রাখলো যুক্তরাষ্ট্রের নারী দল। এর মাধ্যমে বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্তরাষ্ট্রের হয়ে স্যু বার্ড ও ডায়ানা টরাসি নিজেদের ঝুলিতে যোগ করেছেন পঞ্চম অলিম্পিক স্বর্ণ।
ফাইনালে মার্কিনীরা ৯০-৭৫ পয়েন্টের সুষ্পষ্ট ব্যবধানে জাপানকে পরাজিত করে প্রথম স্থান লাভ করে। অর্ধ বিরতির সময় যুক্তরাষ্ট্র ৫০-৩৯ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যাচে সর্বোচ্চ ৩০ পয়েন্ট স্কোর করেন ব্রিটনি গ্রিনার। একইসাথে তিনি পাঁচটি রিবাউন্ড ও দুটি এসিস্টও করেছেন। এনিয়ে যুক্তরাষ্ট্রের দলটি অলিম্পিকে তাদের জয়ের ধারা ৫৫ ম্যাচে উন্নীত করলো। ১৯৯২ গেমসের সেমিফাইনালে সর্বশেষ দলটি পরাজিত হয়েছিল।
জাপানের নারী দলটি রৌপ্য পদক জয় করে এ পর্যন্ত অলিম্পিকের ইতিহাসে সেরা পারফরমেন্স দেখিয়েছে। অলিম্পিকের ইতিহাসে অন্যতম শক্তিশালী দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পাওয়াটা মোটেই অনুমেয়ও ছিলনা। যে কারনে জাপানীরা রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট ছিল। ১৯৭৬ সালে সোভিয়েত ইউনিয়নের কাছে পরাজিত হয়ে রৌপ্য ও ১৯৯২ সালে ব্রোঞ্জ পদক জয় করেছিল যুক্তরাষ্ট্র। এছাড়া ইতিহাসের প্রায় পুরোটাই মার্কিনীদের দখলে।
৪০ বছর বয়সী বার্ড ও ৩৯ বছর বয়সী টরাসির সুবাদে প্রথমেই যুক্তরাষ্ট্র নার্ভাস জাপানের বিপক্ষে ১৩ পয়েন্টে লিড পায়। প্রথম কোয়ার্টারে যুক্তরাষ্ট্র ২৩-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। এর মধ্যে গ্রিনারের পয়েন্ট দুই সংখ্যায় পৌঁছে গিয়েছিলো। এরপর জাপান কিছুটা প্রতিরোধ গড়ার চেস্টা করলেও ৬ ফিট ৭ ইঞ্চি উচ্চতার গ্রিনারের কাছে তাদেরকে বারবার পরাস্ত হতে হয়েছে। জাপানের হয়ে সর্বোচ্চ ১৭ পয়েন্ট স্কোর করেছেন মাকি টাকাদা।
অলিম্পিকের ইতিহাসে যেকোন দলের জন্য টানা সপ্তমবারের মত স্বর্ণ জয় করে যুক্তরাষ্ট্রের নারী দলটি তাদের পুরুষ দলের রেকর্ড স্পর্শ করেছে। মার্কিন পুরুষ দল বাস্কেটবলে ১৯৩৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছিল।
বার্ড ও টরাসি একসাথে ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে সর্বপ্রথম স্বর্ণ জয় করেছিলেন। ঐ দলে তাদের সাথে সতীর্থ হিসেবে ছিলেন বর্তমান কোচ ডন স্টালে।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











