নারী মাদককারবারির সংখ্যা বাড়ছে
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ এএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
বর্তমানে নারী মাদককারবারির সংখ্যা বাড়ছে। বিভিন্ন সময়ে মাদকসহ ধরা পড়ছেন নারীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালেও কিশোরগঞ্জের ভৈরবে ইয়াবাসহ এক নারী ধরা পড়েছেন। তার কাছে বিশেষ কায়দায় রাখা ৫ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরর সার্কেল অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর।
মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব প্রান্তে নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ জাহানারা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।
আটক জাহানারা বেগম (৫০) কুমিল্লা জেলার কোতোয়ালি থানার চানপুর শুভপুর এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটালে মোড় সংলগ্ন এলাকায় আশুগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী লেগুনা গাড়িতে অভিযান চালায়। সন্দেহজনক এক নারীকে তল্লাশি করে গায়ের কাপড়ের ভেতরে মেলে ৫ হাজার পিস ইয়াবা। এ সময় উদ্ধারকৃত ইয়াবাসহ নারীকে আটক করা হয়।
এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরর সার্কেল অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানে ভৈরবপুর এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে রাস্তার ওপর লেগুনার ভেতরে সন্দেহজনক এক নারীকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটকৃত নারীকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, ইদানীং নারী মাদককারবারির সংখ্যা বাড়ছে। বিষয়টি উদ্বেগজনক। মাদকে বিরুদ্ধে অভিযোন চলবে বলেও তিনি জানান।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











