নারী-শিশু নিরাপত্তায় র্যাব-পুলিশকে জানাবে অ্যাপস
আপডেট: ০৫:৪৪ পিএম, ২৯ জুলাই ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাস্তায় কোনো উত্ত্যক্তকারীর কবলে পড়লে কিংবা কোনো সহিংস কর্মকাণ্ডের আশঙ্কা থাকলে অ্যাপসই ডেকে আনবে র্যাব, পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
নারী ও শিশুর প্রতি সহিংসতা রুখতে এই অ্যাপস তৈরিতে সহায়তা করছে দেশীয় বহুজাতিক সফটওয়্যার কোম্পানি রিভ (REVE) সিস্টেমস।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা যথাযথ কর্তৃপক্ষের সাহায্য পেতে ভুক্তভোগী কোনো নারীকে অ্যাপসটির মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন সম্পন্ন করতে হবে। এরপর অ্যাপসটি তা কাছাকাছি কোনো কর্তৃপক্ষ বা পুলিশের কাছে পাঠিয়েছে দেবে। এভাবেই বিপদগ্রস্তকে উদ্ধারে উপস্থিত হয়ে হবে যথাযথ কর্তৃপক্ষ।
ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট-২ বা ইনফো সরকার কর্মসূচির আওতায় ‘ম্যানেজমেন্ট ভাইওলেন্স এগেইনিস্ট উইমেন অ্যান্ড চাইল্ড’ নামে নতুন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমেই প্রস্তুত করা হচ্ছে অ্যাপসটি।
এদিকে, ইন্টারনেট ছাড়াই ইন্ট্রানেটের (তারবিহীন এক ধরণের যোগাযোগ প্রযুক্তি) মাধ্যমে সরকারি কাজ সম্পাদনে ‘ইন্ট্রানেট কমিউনিকেশন প্লাটফর্ম’ নামে আরেকটি প্রকল্প হাতে নিয়েছে ইনফো সরকার। এ প্রকল্পেও কারিগরি সহায়তা দেবে রিভ সিস্টেমস।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টায় রাজধানীর মধ্য বাড্ডায় রিভ সিস্টেমসের কার্যালয়ে এ দুটি প্রকল্পে সহায়তা প্রদানের চুক্তি স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন রিভ সিস্টেমসের সিইও আজমত ইকবাল ও ইনফো সরকার কর্মসূচির প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রকল্প দুটির একটি হচ্ছে সরকারি বিভিন্ন বিভাগ ও দপ্তরসমূহের ঢাকা কার্যালয়ের সঙ্গে বিভাগীয়, জেলা ও উপজেলা কর্মস্থল পর্যায়ক্রমে যুক্ত করতে ইন্টারনেটবিহীন ইন্ট্রানেট যোগাযোগ ব্যবস্থা স্থাপন। এর ফলে সরকারি দপ্তরের ফাইল ট্রান্সফার, তথ্য-উপাত্ত সংগ্রহসহ তাৎক্ষণিক ম্যাসেঞ্জারের মাধ্যমে দ্রুত যোগাযোগ করতে পারবে, যা ই-সার্ভিস ও বিভিন্ন নাগরিক সেবা প্রদান কার্যক্রমকে বেগবান করবে।
অপর প্রকল্পে নারী ও শিশুদের প্রতি সহিংসতা রুখতে অনলাইনে অভিযোগ প্রদান সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যমে তা পর্যবেক্ষণ ও তার সার্বিক রিপোর্ট অনলাইনে আপডেটেড রাখতে তৈরি করা হচ্ছে কম্পিউটার অ্যাপ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনফো সরকারের সহকারী প্রকল্প পরিচালক এম আশরাফ হোসেন, ড. মো. জিয়াউদ্দিন, রিভ সিস্টেমস গ্রুপের সিইও এম রেজাউল হাসান ও সিইও আজমত ইকবালসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৯.০৭.২০১৫ - প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা










