ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৭:০২:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

নারী সহকর্মীকে উক্তত্যকারী নাটোরের ডিসিকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৯ পিএম, ২৬ নভেম্বর ২০১৮ সোমবার

নারী সহকর্মীদের আপত্তিকর ম্যাসেজ প্রদানের অভিযোগ উঠার পর নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ গোলামুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
 


আজ সোমবার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করে আদেশ জারি করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. শাহরিয়াজকে নাটোর জেলা প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে।

 
নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্তক্রমে এই দুই কর্মকর্তার আদেশ জারি করা হয়েছে বলে পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে।


নাটোর জেলা প্রশাসক গোলামুর রহমানের বিরুদ্ধে ডাকবাংলোতে নারীকর্মীকে ডাকার অভিযোগ ছিল। এছাড়া তিনি নারী সহকর্মীদের ফেসবুকে আপত্তিকর ম্যাসেজ দিতেন বলেও অভিযোগ রয়েছে। এ নিয়ে নাটোর জেলা প্রশাসনে বেশ আলোড়ন সৃষ্টি হয়।