ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৫:৩৮:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নারী সাংবাদিককে কটূক্তি : জামালপুরে মইনুলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫২ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার

নারী সাংবাদিককে কটূক্তি করায় জামালপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক ফারজানা ইয়াসমিন লিটা।

 

আজ রোববার দুপুর ১২টার দিকে মামলাটি দায়ের করার পর সেটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোলায়মান কবির।

 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো’তে সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় এ মামলা দায়ের করা হয়। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাকী বিল্লাহ এসব তথ্য জানিয়েছেন।

 

মামলার বাদী ফারজানা ইয়াসমিন লিটা জানান, মাসুদা ভাট্টি একজন নারী। তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পুরো নারী জাতিকেই হেয় করেছেন ব্যারিস্টার মইনুল হোসেন। এর প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।