নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ এএম, ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
সংবাদ সম্মেলনে পাকিস্তানের একজন নারী সাংবাদিককে লক্ষ্য করে চোখ মেরে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছেন দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগের প্রধান (আইএসপিআর) আহমেদ শরিফ চৌধুরী। গত মঙ্গলবার পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে আইএসপিআরের সদরদপ্তরে ঘটেছে এ ঘটনা।
যে নারী সাংবাদিককে চোখ মেরেছেন আইএসপিআর প্রধান, তার নাম আবসা কোমাল। বর্তমানে পাকিস্তানের সম্প্রচার সংবাদমাধ্যম জিও নিউজ উর্দুতে কর্মরত আছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে আইএসপিআরের সদর দপ্তরে আহমেদ শরিফ চৌধুরীকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে প্রশ্ন করছেন কোমাল। তাকে বলতে দেখা গেছে, “আপনার বলা তিনটি কথা বেশ গুরুত্বপূর্ণ; যেমন ইমরান খান ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’, তিনি ‘রাষ্ট্রদ্রোহী’ এবং ‘দিল্লির হাতের পুতুল’। অতীতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছিলো— সেসব থেকে কি এগুলো আলাদা? ভবিষ্যতে কি এমন আরও অভিযোগ যুক্ত হবে?”
জবাবে আহমেদ শরিফ চৌধুরী বলেন, “চতুর্থ হিসেবে আপনি আরও একটি পয়েন্ট যোগ করে নিতে পারেন। সেটি হলো— তিনি (ইমরান) একজন মানসিক রোগী।” এ কথা বলার পর স্মিত হেসে কোমালকে চোখ মারেন আইএসপিআর প্রধান।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও প্রকাশের এ ইস্যুতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় পাকিস্তানের নেটিজেনদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক নেটিজেন লিখেছেন, “একদম খোলাখুলিভাবে ক্যামেরার সামনে এ ঘটনা ঘটল। গণতন্ত্র পাকিস্তান থেকে উঠে গেছে। প্রধানমন্ত্রী পুতুলে পরিণত হয়েছেন।”
আরেক নেটিজেন লিখেছেন, “তিনি (আহমেদ শরিফ চৌধুরী) পেশাদার সেনা কর্মকর্তা নন।”
তৃতীয় আরেক নেটিজেন লিখেছেন, “এই হলো দেশের প্রকৃত অবস্থা। এই ভিডিও প্রমাণ করে যে আমাদের সেনাবাহিনী কী পরিমাণ অপেশাদার। কোনো সৈনিক ইউনিফর্ম পরা অবস্থায় কীভাবে এমন করতে পারে!”
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











