ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২১:১৮:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

নারী সাংবাদিককে প্রকাশ্যে চুম : প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:৩৩ পিএম, ২৩ জুন ২০১৮ শনিবার

স্টেডিয়ামের বাইরে লাইভ সম্প্রচার করছিলেন এক নারী সাংবাদিক৷ ওই অবস্থায় তাকে জড়িয়ে ধরে চুমু খেলেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি৷ রাশিয়ার মরডোভিয়া এরিনাতে বিশ্বকাপের পেরু বনাম ডেনমার্ক ম্যাচের পর ঘটনাটি ঘটে৷

 

স্প্যানিশ নিউজ চ্যানেল ডাচে ওয়েলার মহিলা সঞ্চালক জুলিয়েথ গনসালেস তেরান পরে তার সঙ্গে ঘটা ঘটনাটির ভিডিও নিজের ইন্সটাগ্রামে প্রকাশ করেন৷ ভিডিওটি ভাইরাল হওয়ার পাশাপাশি প্রতিবাদে মুখর হয় সোশ্যাল মিডিয়া৷


জুলিয়েথ তেরান প্রকাশিত ভিডিওটিতে দেখা যাচ্ছে, মরডোভিয়া এরিনাতে স্টেডিয়ামের বাইরে নিজের নিউজ চ্যানেলের হয়ে সঞ্চালনার কাজে ব্যস্ত থাকাকালীন পাশ দিয়ে পেরনো এক ব্যক্তি হঠাৎ জড়িয়ে ধরেন তেরানকে এবং তাঁর বাঁ-গালে চুমু খেয়ে দ্রুত গতিতে পালিয়ে যান৷ কিন্তু ঘটনার আকস্মিকতায় বিভ্রান্ত না হয়ে গিয়ে পেশাদারিত্ব দেখান জুলিয়েথ৷ স্বাভাবিক থেকে সঞ্চাচলার কাজ সম্পন্ন করেন৷

 

পেরু বনাম ডেনমার্ক ম্যাচে ঘটা এই ঘটনাটির কথা ভিডিওসহ নিজের ইন্সটাগ্রামে পোস্ট করে জুলিয়েথ লেখেন, সম্মান! এরকম ঘটনা আশা করতে পারছি না৷ আমাদের পেশাদারিত্বের সুযোগ নিয়ে কিছু মানুষ  এ ধরনের অসভ্য আচরণ করেন৷ ফুটবলের মত একটি আনন্দের খেলাতে এই সব একেবারেই অনভিপ্রেত৷

 

তিনি আরো বলেন, খবর সঞ্চালনা করার জন্য দু’ঘন্টারও বেশি সময় ধরে প্রস্তুতি নিতে হয় আমাদের৷ তাই খবর পরিবেশন করার সময় যাতে কোন রকম বিঘ্ন না ঘটে সেটা আমাকে দেখতে হয়৷ তাই লোকটি যখন আমার সঙ্গে এমন আচরণ করছিল কিছু করতে পারিনি৷ আমার কাজ শেষ করে ছেলেটিকে আর দেখতে পাইনি৷