নারীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি : সংগৃহীত
সখীপুরে প্রেম ও বিয়ের সম্পর্ক অস্বীকার করে এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় বাজাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– ভুক্তভোগীর স্বামী আবদুর রশিদ, তাঁর বাবা আব্বাস উদ্দিন, মা চন্দ্র ভানু। আহত রোজিনা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা করেন রোজিনার বাবা।
জানা গেছে, বহুরিয়া ইউনিয়নের হারিঙ্গাচালা গ্রামের রোজিনা আক্তারের (২৭) সঙ্গে হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল গ্রামের আবদুর রশিদের (২৪) প্রেমের সম্পর্ক চলছিল। পরে তারা আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর আবদুর রশিদ তাঁর বিভিন্ন আত্মীয়ের বাড়িতে রোজিনাকে নিয়ে বেড়াতে যান। পরে রোজিনা বধূবেশে শ্বশুরবাড়িতে উঠতে চাইলে সম্পর্ক অস্বীকার করেন রশিদ। গত বৃহস্পতিবার স্ত্রীর মর্যাদা চেয়ে বিয়ের কাগজপত্র নিয়ে রশিদের বাড়িতে গেলে রোজিনাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে গত বৃহস্পতিবার বিকেলেই রোজিনার বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রোজিনা বলেন, ‘আমার কাছে কোর্ট ম্যারিজের কাগজপত্র, ভিডিও ও ছবিসহ আরও বেশ কিছু প্রমাণ আছে। ওরা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সবকিছু কেড়ে নিয়েছে।’
থানা হাজতে থাকা অবস্থায় আবদুর রশিদ সমকালকে জানান, ওই নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে তাঁর সম্পর্ক হয়। পরে বেড়াতে গেলে তাঁকে আটকিয়ে মোবাইল ফোন ও টাকা-পয়সা কেড়ে নিয়েছে। একপর্যায়ে উকিল ডেকে এনে জোর করে কাগজে সই নিয়েছে। রোজিনা বাড়িতে এসে ফাঁসি দিতে চেয়েছিল। এ কারণে তাঁকে বেঁধে রাখা হয়েছিল।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) এসএম আবুল কাশেম বলেন, ‘অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











