নারীদের রেস্তোরাঁয় প্রবেশ নিষিদ্ধ করল তালেবান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৯ এএম, ১২ এপ্রিল ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
আফগানিস্তানে নারীদের ওপর আরও এক ফতোয়া জারি করল তালেবান সরকার। হিজাব না পরে ঘুরে বেড়ানোর অভিযোগে নারীদের রেস্তোরাঁয় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে শাসকগোষ্ঠী।
আফগানিস্তানে ধর্মীয় ব্যক্তিত্বদের অভিযোগ, হিজাব না পরে ধর্মীয় অনুশাসন মানছে না নারীরা। রাস্তায় অনেক নারীকেই দেখা যাচ্ছে হিজাব ছাড়া। রেস্তোরাঁয়ও হিজাব ছাড়াই অহরহ ঢুকছেন তারা। আর এই অভিযোগের ভিত্তিতেই হিজাব ছাড়া নারীদের রেস্তোরাঁয় প্রবেশ নিষিদ্ধ করল তালেবান। ফক্স নিউজের প্রতিবেদনে জানা যায়, তালেবানের নতুন নিষেধাজ্ঞা আপাতত আফগানিস্তানের হেরাত শহরের রেস্তোরাঁর ক্ষেত্রে প্রযোজ্য। বিশেষ করে যে সমস্ত রেস্তোরাঁয় খোলামেলা জায়গা রয়েছে, বাগান বা গাছপালা দিয়ে সাজানো, সেখানে হিজাব ছাড়া নারীরা ঢুকতে পারবেন না।
তালেবানের মুখপাত্র জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা কেবল খোলামেলা রেস্তোরাঁগুলোর জন্য প্রযোজ্য, যেখানে পুরুষ ও নারী একে অপরের সঙ্গে দেখা করতে পারেন। সাধারণ মানুষ ও দেশের গণ্যমান্য ব্যক্তিত্বের কাছ থেকে বারবার অভিযোগ পেয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি দেশের অন্য রেস্তোরাঁ এবং পার্কগুলোর ওপরও নজর রাখছে তালেবান।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের দখলে নেয়ার পর দেশটির নারীদের ওপর একের পর এক বিধিনিষেধ জারি হচ্ছে। শিক্ষা, চাকরি, বিনোদনসহ নানা ক্ষেত্রে নারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার। পুরুষ ছাড়া রাস্তায় বেরোতে দেয়া হচ্ছে না নারীদের। মোটর-রিকশায় চড়া, পা-খোলা জুতো পরার ‘অপরাধে’ নির্যাতনের ঘটনা ঘটেছে। কেড়ে নেয়া হয়েছে উচ্চশিক্ষার অধিকার।
সূত্র: এনডিটিভি, টাইমস অফ ইসরায়েল।
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






