নারীর অধিকার পুনঃপ্রতিষ্ঠায় তালেবানকে জাতিসংঘের বার্তা
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৯ এএম, ২২ জানুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মেদের নেতৃত্বে একটি দল এ সপ্তাহে আফগানিস্তানে তালেবান সরকারের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের বার্তা পরিষ্কার- নারী অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে।
এ বিষয়ে জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, আফগানিস্তানে তালেবানের অধীনে নারী কর্মকর্তাদের ওপর নেমে আসা শাস্তি উঠিয়ে নিতে তালেবানের সঙ্গে জাতিসংঘের দুই শীর্ষ নারী কর্মকর্তার কথাবার্তা এগিয়েছে।
চারদিনের সফরে এ সপ্তাহে জাতিসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মেদ ও ইউএন ওমেনের নির্বাহী পরিচালক সিমা বাহুস আফগানিস্তানে যান। তাদের সঙ্গে আরো ছিলেন জাতিসংঘের রাজনীতি, শান্তি প্রতিষ্ঠা ও প্রক্রিয়া বিষয়ক সহযোগী মহাসচিব খালেদ খিয়ারি। শুক্রবার শেষ হওয়া এই সফরে তারা রাজধানী কাবুল ও দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে তালেবানের সঙ্গে বৈঠক করেন।
এক বিবৃতিতে আমিনা মোহাম্মেদ জানান, তালেবান শাসকদের প্রতি তার বক্তব্য ছিল স্পষ্ট। সেটি হল, নারীদের শিক্ষা ও কাজ করার অধিকারের ওপর নতুর যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তাতে তারা নিজ ঘরে বন্দী ও অধিকারহীন হয়ে আছেন।
আমিনা কান্দাহারের ডেপুটি গভর্নর মৌলভি হায়াতুল্লাহ মুবারকের সঙ্গে সাক্ষাৎ করেন। গভর্নরের তথ্য অফিস পরে বিবৃতিতে জানায়, তালেবান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আরো গভীর সম্পর্ক চায়। তারা চায়, তাদের নেতৃত্বের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হোক।
এ বিষয়ে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, জাতিসংঘের এই দলটির সঙ্গে তালেবানের সহযোগিতামূলক আলোচনা হয়েছে। তারা কথাবার্তা এগুনোর ইঙ্গিতও পেয়েছেন। তিনি বলেন, তালেবানের মধ্যে বেশ কয়েকটি নেতৃত্ব কাজ করছে। জাতিসংঘের দলটি এদের সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করেছেন।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার