নারীর অধিকার রক্ষার বিষয়ে চাপ প্রয়োগে কাবুলে জাতিসংঘ দূত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩ বুধবার
নারীর অধিকার রক্ষার বিষয়ে চাপ প্রয়োগে কাবুলে জাতিসংঘ দূত
জাতিসংঘের সিনিয়র কর্মকর্তারা তালেবান সরকারের সঙ্গে আলোচনার জন্য আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছেন। তালেবানের ‘লিঙ্গ ভিত্তিক বৈষম্য’ সৃষ্টি প্রশ্নে জাতিসংঘ মহাসচিব উদ্বেগ প্রকাশ করার পর তারা এ সফরে গেলেন।
মঙ্গলবার জাতিসংঘ মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
১৭ মাস আগে ক্ষমতায় ফিরে আসার পর থেকেই তালেবান সরকার নারীদের ওপর কঠোর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। তারা নারীদেরকে সরকারি চাকরির বাইরে রেখেছে, তাদের মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে পড়া এবং পার্কে প্রবেশ নিষিদ্ধ করেছে।
মুখপাত্র ফারহান হক জানান, সোমবার কাবুলে পৌঁছানো জাতিসংঘের এ প্রতিনিধি দলে ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা মোহাম্মাদ ও জাতিসংঘ নারী নির্বাহী সম্পাদক সিমা বাহুস রয়েছেন।
নিরাপত্তাজনিত কারণের কথা উল্লেখ করে এ সফরের বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে হক বলেন, জাতিসংঘ রাজনীতি বিষয়ক বিভাগের সিনিয়র কর্মকর্তা খালেদ খিয়ারিও এ প্রতিনিধি দলে রয়েছেন।
গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ‘নারী ও বালিকাদের অধিকারের ওপর নজিরবিহীন পদ্ধতিগত আক্রমণের’ নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, এমন পদক্ষেপ গ্রহণ করে আফগানিস্তানে ‘লিঙ্গ বৈষ্যমের সৃষ্টি করা হচ্ছে।’
আফগানিস্তানে পৌঁছানোর আগে এ প্রতিনিধি দল উপসাগরীয় এ অঞ্চলের পাশাপাশি এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে নারী ও বালিকাদের অধিকার এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
নারীদের চাকরি করার এবং কিশোরিদের শিক্ষা অধিকারের ইস্যুতে স্পষ্ট ঐকমত্যের কথা উল্লেখ করে জাতিসংঘ মুখপাত্র বলেন, জাতিসংঘ কর্মকর্তারা এ পরিস্থিতির অপরিহার্যতার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন।
ডিসেম্বর মাসের শেষের দিকে তালেবান সরকার আফগান নারীদের বিভিন্ন এনজিও’তে কাজ করা নিষিদ্ধ করে। এর ফলে বিভিন্ন সংগঠন তাদের কার্যক্রম বন্ধ করে দেয়।
এসব বেসরকারি সংগঠনের মধ্যে কমপক্ষে তিনটি প্রতিষ্ঠান তালেবান কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর আংশিকভাবে তাদের কার্যক্রম ফের শুরু করেছে। এক্ষেত্রে তারা আশ্বাস দিয়েছে যে, নারীরা স্বাস্থ্য খাতে কাজ অব্যাহত রাখতে পারে।
এদিকে জাতিসংঘ তাদের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











