নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দৃষ্টান্ত : সার্বিয়ার স্পিকার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ১৫ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
সার্বিয়া পার্লামেন্টের স্পিকার মিজ মাজা গজকোভিচ বলেছেন, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও সার্বিয়র বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার সন্ধ্যায় বেলগ্রেডে আইপিইউ’র ভেন্যু সাভা সেন্টারে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাথে সৌজন্য সাক্ষাতকালে সার্বিয়ার পার্লামেন্টের স্পিকার ও ১৪১তম আইপিইউ সম্মেলনের প্রেসিডেন্ট মিজ মাজা গজকোভিচ এ কথা বলেন।
ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানা গেছে।
সার্বিয়া পার্লামেন্টের স্পিকার বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে নতুন করে দু’দেশের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে।
এসময় তিনি বাংলাদেশে সফরের আমন্ত্রণ গ্রহণ করেন।
সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, সংসদীয় চর্চা, সংসদীয় মৈত্রী গ্রুপ, সংসদীয় ও অর্থনৈতিক সহযোগিতা, টেকসই উন্নয়ন (এসডিজি), জলবায়ুর বিরূপ প্রভাব এবং বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশের সাথে সার্বিয়ার (তৎকালীন যুগোস্লাভিয়া) সম্পর্ক ঐতিহাসিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই যুগোস্লাভিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
তিনি আরও বলেন, ১৯৭৩ সালে যুগোস্লাভিয়ায় বঙ্গবন্ধুর সফরই দুই দেশের সম্পর্কের সূচনা ভিত। তৎকালীন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো’র বাংলাদেশ সফর এ সম্পর্কে নতুন মাত্রা যোগ করে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকসহ সকল সূচকে সুদৃঢ় অবস্থানে রয়েছে। বর্তমান সরকার নারী উন্নয়ন ও ক্ষমতায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা, বিরোধী দলের নেতা এবং জাতীয় সংসদের স্পিকারও নারী উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন আজ দৃশ্যমান। নারীর ক্ষমতায়নের ফলে তৃণমূলে উন্নয়ন সেবা সহজেই পৌঁছে যাচ্ছে, এতে ধারাবাহিকভাবে জিডিপি ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করাও সম্ভব হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ৩শ’ জন ও সংরক্ষিত মহিলা আসনের ৫০ জন সংসদ সদস্য রয়েছেন। সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ৫০টি সংসদীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংসদীয় চর্চা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।
সাক্ষাৎকালে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ এমপি, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা











