নারীর চুল কেটে দেওয়ার ঘটনায় কী পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৩ পিএম, ৮ ডিসেম্বর ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
মিথ্যা অপবাদ দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ সন্তানের জননীর মাথার চুল বঁটি দিয়ে কেটে দেওয়ার ঘটনায় জড়িত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জের ডিসি, এসপি ও উল্লাপাড়া থানার ওসির সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশারকে বিষয়টি জেনে আদালতকে অবহিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে পত্রিকার প্রতিবেদন নজরে আনেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
গত ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে ‘মাছ কাটা বঁটি দিয়ে গৃহবধূর মাথার চুল কেটে দিলো আ. লীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ‘মিথ্যা অপবাদ দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ সন্তানের জননীর মাথার চুল বঁটি দিয়ে কেটে দিয়েছে এক আওয়ামী লীগ নেতা। ভুক্তভোগী ওই নারীর বাড়ি উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার উধুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ। ঘটনার সময় তার সঙ্গে ৪ সহযোগী ছিল বলে জানা গেছে।’
২৫ নভেম্বর রাতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ২ ডিসেম্বর উল্লাপাড়া মডেল থানায় আওয়ামী লীগ নেতা ও তার ৪ সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার অপর আসামিরা হলো, গজাইল গ্রামের মুনসুর (৩৮), আব্দুস সালাম (৪৫), নাসির উদ্দিন (৪০) ও শহিদুল ইসলাম (৩২)।
-জেডসি
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন











