নারীর চুল কেটে শরীর ঝলসে দিলেন ১৬ মামলার আসামি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
আটক মোস্তাক আহেমদ ফয়সাল (বাঁয়ে) ও ভুক্তভোগী খোশ নাহার আক্তার। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় খোশ নাহার আক্তার (৩৫) নামে এক নারীকে ঘণ্টাব্যাপী নির্যাতন করার অভিযোগ উঠেছে মোস্তাক আহেমদ ফয়সাল (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় তার শরীরে লোহা গরম করে ছ্যাঁকা দেওয়া হয়েছে। সেইসঙ্গে তার মাথার চুলও কেটে দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে শহরের কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মোস্তাক আহেমদ ফয়সাল ১৬টি মামলার আসামি। ভুক্তভোগী ওই নারী পার্শ্ববর্তী হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মনগর ইউনিয়নের শিয়ালহুড়ী গ্রামের মৃত সোনাব আলীর মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত ফয়সালকে আটক করেছে পুলিশ।
নির্যাতনের শিকার খোশ নাহার বলেন, ‘ফয়সালের গ্রামের বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি। সেখান থেকে তার সঙ্গে আমার পরিচয়। অনেক কু-কর্মের কারণে তার পরিবারকে গ্রামছাড়া করে দিয়েছে এলাকাবাসী। গতকাল দুপুরে সে তার মোবাইল থেকে ফোন করে আমাকে জানায়, তার বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে। বিষয়টি সুরাহার জন্য সহযোগিতা চেয়ে বাসায় আসতে বলে। তারপর আমি বাড়ি থেকে রওনা দিয়ে আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত হোটেল উজান ভাটির সামনে অবস্থান করি। সে এসে আমাকে গাড়িতে তুলে তার কাউতলীর ভাড়া বাসায় নিয়ে যায়। তারপর আমার হাত-পা বেঁধে দেয়।’
ভুক্তভোগী ওই নারী জানান, ভাইয়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকাও এনে দেন। এ সময় ফয়সাল তার কাছে থেকে নগদ চার হাজার টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে নেয়। খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। আরও টাকার জন্য শুরু করা হয় নির্যাতন। তার সঙ্গে কয়েকজন মিলে মারধর করতে শুরু করে।
খোশ নাহার বলেন, ‘পরে আমার হাত, পা ও গলায় লোহা দিয়ে গরম ছ্যাঁকা দিতে শুরু করে। কয়েকজন চেপে ধরে আমার মাথার চুলও কেটে দেয়। এক পর্যায়ে তারা ৯৯৯ নম্বরে কল করে শিশু অপহরণকারী আটক করা হয়েছে বলে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতালেব বলেন, ‘আমরা ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে নিয়ে আসি। অভিযুক্ত মোস্তাক আহমেদ ফয়সালকেও আটক করে থানায় নিয়ে আসি।’
অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘ফয়সালের বিরুদ্ধে হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও বিজয়নগর থানায় হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, অস্ত্রসহ ১৬টি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



