নারীর প্রতি সহিংসতা ও প্রতিকার বিষয়ক পোস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৭ ডিসেম্বর ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
নারীর প্রতি সহিংসতা ও তার প্রতিকার বিষয়ক পোস্টার প্রতিযোগিতা আজ বুধবার রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের তিন শিক্ষার্থী যথাক্রমে মোহাম্মদ সায়েদ কবির, ঐশী মিত্র এবং সিদরাতুল আফিয়া।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পক্ষকালব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মহিলা পরিষদ “নারীর প্রতি সহিংসতা ও তার প্রতিকার’’ বিষয়ক এ পোস্টার প্রতিযোগিতার আয়োজন করে। রাজধানীর সুফিয়া কামাল ভবনের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে আজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিচারক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর প্রধান শিল্প নির্দেশক অশোক কর্মকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু ও যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। সংগঠনের গবেষণা কর্মকর্তা আফরুজা আরমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বিশিষ্ট চিত্রশিল্পী অশোক কর্মকার বলেন, পোস্টারগুলো থেকে নারী ও শিশুসহ সমাজের বিভিন্ন ধরণের নিপীড়িত ও অবহেলিত মানুষের প্রতি নির্যাতন, নিপীড়ন, শোষণ ও বৈষম্যের চিত্র ফুটে উঠেছে। আজ যারা পোস্টারগুলোর মাধ্যমে এমন কাজ করতে পেরেছেন তারা নারী ও কন্যার প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিহত করতে ভবিষ্যতে অনেক বড় ভূমিকা রাখতে সক্ষম হবেন ।
ডা. ফওজিয়া মোসলেম বলেন, সমাজে যে সকল ঘটনা বারবার ঘটে তা মনে আলোড়ন সৃষ্টি করে। নারী আন্দোলনের মাধ্যমে সমাজে নারী নির্যাতনের বিষয়টিতে সচেতনতা সৃষ্টির সাফল্য এই পোস্টারের মাধ্যমে পরিস্ফুটিত হয়েছে। একইসঙ্গে নারীর প্রতি সমাজের সামগ্রিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। এটি নারী আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পরিবারের পুরুষ ও নারী উভয়কেই পরিবার ও সমাজ থেকে নারীর প্রতি সংবেদনশীলতার রীতিনীতি ও শিক্ষা দেয়ার ব্যাপারে সচেতন থাকা জরুরী বলে উল্লেখ করেন।
পোস্টার প্রতিযোগিতায় দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এতে প্রথম পুরস্কার পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সায়েদ কবির, দ্বিতীয় পুরস্কার পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী ঐশী মিত্র এবং তৃতীয় পুরস্কার পান সিদরাতুল আফিয়া। বিশেষ পুরস্কার পান সেন্ট্রাল উইমেন্স কলেজের শিক্ষার্থী উম্মে হাবিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের মধুরিমা নিয়োগী ও মৌমিতা দাস মেঘলা। পুরস্কাপ্রাপ্তদের প্রত্যেককে সনদ, সম্মাননা স্মারক ও বই উপহার দেয়া হয়।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






