ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১৫:০৮:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

নারীর মাতৃত্বকালীন ছুটি ৬ মাস

আপডেট: ০৩:৫৭ পিএম, ৯ জুন ২০১৫ মঙ্গলবার

imagesস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান। মঙ্গলবার (০৯ জুন) দুপুরে রাজধানীর একটি হোটেলে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি’র নারী উদ্যোক্তাদের জন্য নতুন ঋণ প্রকল্প ‘নারীর ক্ষমতায়নে আইডিএলসি পূর্ণতার’ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে গর্ভনর এ নির্দেশ দেন। তিনি জানান, ছুটিতে থাকাকালীন সময়ে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে হবে। ছুটিতে থাকার অজুহাতে নারী কর্মীদের পারফরমেন্স রেটিং আগের চেয়ে না কমানোরও নির্দেশ দিয়েছেন গর্ভনর। এ বিষয়ে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নারী কর্মীদের অভিযোগ থাকলে তা কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জানানোর আহ্বান জানান গর্ভনর। কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) এএফএম আসাদুজ্জামান মঙ্গলবার বিকেলে জানান,খুব দ্রুতই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে। উল্লেখ্য, সন্ধ্যা ৬টার পর নারী ব্যাংকার অফিসে রাখতে হলে অতিরিক্ত কাজের পারিশ্রমিক ও নিরাপত্তা দিতে নির্দেশ দিয়ে কিছুদিন আগে একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। ০৯.০৬.২০১৫