নারীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করে জেন ক্যাম্পিয়নের অস্কার
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ২৮ মার্চ ২০২২ সোমবার
ফাইল ছবি
পিছিয়ে রাখার চেষ্টা আর কটূ কথাকে বার বার চপেটাঘাত করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে সচেষ্ট নারীরা। তারই প্রতিচ্ছবি ফুটে উঠে যখন অস্কারের মতো বিশ্ব মঞ্চে নারী হিসেবে সেরা পরিচালকের সম্মান পেলেন জেন ক্যাম্পিয়ন।
অস্কারের ৯৪তম পর্বে অনেকটা প্রত্যাশিতভাবেই ক্যাম্পিয়নের হাতে আসে সেরার পুরস্কার। তার অসাধারণ কাজ ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ সিনেমার জন্য এই স্বীকৃতি। তার হাতে ট্রফি তুলে দেন অভিনেতা কেভিন কস্টনার।
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেলেন এই কিউই নির্মাতা। এছাড়া পরপর দুই বার সেরা পরিচালকের পুরস্কার উঠল কোনো নারীর হাতে।
গত বছর ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য এই স্বীকৃতি পান চীনের ক্লোয়ি জাও। অস্কারে ক্যাথরিন বিগেলো (দ্য হার্ট লকার) সেরা পরিচালকের স্বীকৃতি পাওয়া প্রথম নারী।
ভেনিস উৎসব, বাফটা, গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস এবং ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা জিতে আগের নিজের কাজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন জেন ক্যাম্পিয়ন। আর সেই পথ ধরেই এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা পরিচালক শাখার জন্যও তিনি ছিলেন নিরঙ্কুশ ফেভারিট।
জেন ক্যাম্পিয়ন একমাত্র নারী যিনি অস্কারে সেরা পরিচালক শাখায় দু’বার মনোনয়ন পেয়েছেন। ১৯৯৪ সালে ‘দ্য পিয়ানো’ ছবির সুবাদে অস্কারে সেরা পরিচালক শাখায় মনোনীত প্রথম নারী হওয়ার রেকর্ড গড়েন তিনি। ওই আসরে ‘শিন্ডলার্স লিস্ট’ ছবির সুবাদে সেরা পরিচালক শাখায় পুরস্কার জিতে নেন স্টিভেন স্পিলবার্গ।
৯৪তম অস্কারেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুই নির্মাতা। ‘ওয়েস্ট সাইড স্টোরি’র জন্য অষ্টমবারের মতো সেরা পরিচালক শাখায় মনোনীত হয়েছেন স্টিভেন স্পিলবার্গ। তবে ইতিহাসের পুনরাবৃত্তি হয়নি; সেরা পরিচালক পুরস্কার জিতেছেন জেন ক্যাম্পিয়ন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








