নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কাজ করছে সরকার: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২৯ মে ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
নারীর সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা ২০১৬ সাল থেকে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য প্রতিভাবান নারী-মা-বোনেরা ছড়িয়ে আছেন, তাদের ক্ষমতায়নে কাজ করার উদ্দেশ্যে এ অলাভজনক সংগঠনটি কাজ শুরু করে। সামাজিক-অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি নারীর সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত জরুরি। এজন্য সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
শনিবার (২৯ মে) ট্রাভেলেটস অব বাংলাদেশ-ভ্রমণকন্যা আয়োজিত 'মিন্সট্রুয়াল হেলথ অ্যাওয়্যারনেস উইক' উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজিত অনলাইন ইভেন্টে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এ কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নারী শিক্ষার্থীদের জন্য টয়লেট স্থাপনসহ যুগোপযোগী আরও উদ্যোগ নিয়েছেন। সরকারের পরিবার পরিকল্পনা সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সবাইকে সংযুক্ত হতে হবে।
স্পিকার বলেন, নারীর প্রজনন স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌলিক বিষয়। ভ্রমণকন্যা নারীস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে এ পর্যন্ত সারা বাংলাদেশের ১০২টি প্রতিষ্ঠানের প্রায় ৫২ হাজার শিক্ষার্থীর মধ্যে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে, যা অত্যন্ত প্রশংসনীয়। এ উদ্যোগের ফলে নারীদের স্বাস্থ্য সুরক্ষামূলক জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতা বৃদ্ধি পেয়েছে। এরই অংশ হিসেবে ২২ থেকে ২৮ মে 'মিন্সট্রুয়াল হেলথ অ্যাওয়্যারনেস উইক' উপলক্ষে অনলাইন ইভেন্ট আয়োজন একটি কার্যকর পদক্ষেপ।
ডা. সাকিয়া হক ও ডা. মানসী সাহার সঞ্চালনায় রাজধানী ঢাকায় এ ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হন মালয়েশিয়া থেকে চৌ ইউ জি, যুক্তরাষ্ট্র থেকে ডা. এবরে আজুমাহ, নাইজেরিয়া থেকে ডা. অপিয়েমি আদেমি, আইরিস যোলান্তিমা, ভারত থেকে নামিতা ক্রুল ও দক্ষিণ আফ্রিকা থেকে নোকুজোলা ওয়ান্দে।
-জেডসি
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি











