ঢাকা, সোমবার ০৬, জুলাই ২০২৬ ১২:২৮:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু অবসরের ঘোষণা দিলেন নেইমার কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২০ শনিবার

নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

অবৈধ অনুপ্রবেশের দায়ে নারীসহ ১০১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বিমানে দেশে পৌঁছান তারা।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার পর একে একে প্লাস্টিকের বস্তার ভেতরে কিছু জিনিসপত্র নিয়ে বের হতে থাকেন তারা। প্রতিটি বস্তার গায়ে তাদের নাম ও ট্রাভেল পাস নাম্বার লেখা ছিল। ফেরত আসা বেশির ভাগই বয়সে তরুণ।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান বলেন, ‘আমরা কথা বলে জেনেছি যে তারা একেকজন ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশ হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। কিন্তু সেখানে অবৈধ অনুপ্রবেশের দায়ে হোমল্যান্ড সিকিউরিটির হাতে গ্রেপ্তার হন। এরপর বিভিন্ন মেয়াদে ডিপোর্টেশন ক্যাম্পে থাকার পর আজ একটি বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানো হয়।’

এর আগেও বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র থেকে এভাবে বাংলাদেশিরা ফেরত এসেছেন বলে শরিফুল হাসান জানান।

এই বিভাগের জনপ্রিয়