ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৪:৫০:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

নার্সদের পদোন্নতি বঞ্চিত রাখা অমানবিক : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: ০১:৫৪ পিএম, ২৭ এপ্রিল ২০১৫ সোমবার

1430073526স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মানব সেবার নার্সিং পেশা। চিকিত্সা সেবার উন্নয়নে নার্সিং পেশার বিকল্প নেই। নার্সিং পেশায় নিয়োজিতরা সেবার কাণ্ডারি। রোগীকে সুস্থ করতে অক্লান্ত পরিশ্রম করেন নার্সরা। নার্সিং পেশার উন্নয়ন হলেই কেবল সেবার মানোন্নয়ন হবে। রোববার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সেবা পরিদপ্তর পরির্দশনে গিয়ে এ কথা বলেন। ৩৮ বছর পর কোন স্বাস্থ্যমন্ত্রী এই প্রথমবারের মতো সেবা পরিদপ্তরে গেলেন। সরেজমিনে প্রতিষ্ঠানটি পরিদর্শন শেষে মতিঝিলের ইস্পাহানি ভবনে সেবা পরিদপ্তরে মন্ত্রী মতবিনিময় করেন। স্বাস্থ্যমন্ত্রী সেবা পরিদপ্তরের অব্যবস্থাপনা দেখে বিস্মিত হন। খোঁজ নিয়ে জানা যায়,মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তার আয় রোজগারের উত্স এটি। একজন এন্টি পয়েন্টে সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগদান করে সেই পদে থেকেই অবসর নেন। স্থায়ী কোন পদোন্নতি হয় না। দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত পরিচালক এবং চলতি দায়িত্বে পরিচালক পদে। তবে সূচনালগ্ন থেকেই সেবা পরিদপ্তরে নিয়োগ বিধি নেই। নেই স্থায়ী কোন পদ। বহুবছর ধরেই চলছে এই অব্যবস্থাপনা। মন্ত্রণালয়ে দেন-দরবার করেও কোন কাজ হয় না। মন্ত্রী মনোযোগ দিয়ে সকল অভিযোগ-অনুযোগ শোনেন। বর্তমান সরকারের মেয়াদেই সেবা পরিদপ্তরকে অধিদপ্তরে রূপান্তরিত করা হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্য পরিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নিলুফার ফরহাদের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, যুগ্ম সচিব (হাসপাতাল ও নার্সিং) মোশাররফ হোসেন, যুগ্ম-সচিব (নার্সিং) গৌতম আইচ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মেডিক্যাল অ্যাডুকেশন) অধ্যাপক ডা. এম এ হান্নান ও পরিচালক (হাসপাতাল) ডা. সামিউল ইসলাম সাদি প্রমুখ উপস্থিত ছিলেন। মোহাম্মদ নাসিম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সর্বপ্রথম নার্সদের মর্যাদা দিয়েছেন। তার আমলেই নার্সদের যত উন্নয়ন। নার্সরা জনগণের সেবার সঙ্গে জড়িত। তাই সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে সেবা পরিদপ্তরকে অধিদপ্তরে রূপান্তর করা হবে। নার্সদের পদোন্নতি বঞ্চিত রাখা অমানবিক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নার্সরা রোগীদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রধানমন্ত্রীও নার্সদের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তাই এই সেবা পরিদপ্তরের কার্যালয়কে ভাড়া বিল্ডিংয়ে না রেখে মহাখালীতে নিজস্ব ভবন নির্মাণ করে তাদের কার্যালয় সেখানে নেয়া হবে। মতবিনিময় সভায় নার্সদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে মোহাম্মদ নাসিম বলেন,সংশ্লষ্টি সকলের সঙ্গে কথা বলে আপনাদের সকল সমস্যার সমাধান করা হবে। ২৭.০৪.২০১৫