ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১১:২৮:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত

নাশকতার মামলায় খালেদার জামিন প্রশ্নে আদেশ কাল

| উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:৫৮ পিএম, ৬ জুলাই ২০১৮ শুক্রবার

নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা এক মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ঠিক করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

 

আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন- বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

 

আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন- অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির, মুরাদ রেজা। খালেদার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, মো. আতিকুর রহমান ও এহসানুর রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, নাশকতার এক মামলার জামিন স্থগিতের বিষয়ে আজ শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেয়ার জন্য আগামীকাল মঙ্গলবার দিন ঠিক করা হয়েছে।