নিউইয়র্ক বাংলা বইমেলা শুরু ২৮ অক্টোবর
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও নিউইয়র্ক বাংলা বইমেলার ৩০ বছর পূর্তিকে সামনে রেখে ৫ দিনব্যাপী নিউইয়র্ক বাংলা বইমেলা অনুষ্ঠিত হবে। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই মেলা আগামী ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চলবে।
৩০তম নিউইয়র্ক বাংলা বইমেলার স্লোগান নির্ধারণ করা হয়েছে 'বই আমার শক্তি, বই আমার মুক্তি'।
মেলায় উদ্বোধক হিসেবে বাংলাদেশের কবি আসাদ চৌধুরীকে এবং প্রধান অতিথি হিসেবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ হোসেনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর ও লেখক আনিসুল হককে।
আহ্বায়ক ড. নূরুন নবী জানান, লাগর্ডিয়া এয়ারপোর্টের ম্যারিয়াট হোটেলের হলরুমে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। দর্শক-পাঠকদের সরাসরি অংশগ্রহণে বৃহস্পতিবার বিকাল ৫টায় শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়াও থাকবে আমন্ত্রিত অতিথিদের নিয়ে দুটি বিশেষ আয়োজন। থাকবে আমন্ত্রিত শিল্পীদের সংগীত পরিবেশনা। নিউইয়র্ক সিটির কোভিড নীতিমালা মেনেই সশরীর উপস্থিতিতে অনুষ্ঠান করার প্রস্তুতি চলছে।
মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা জানান, বইমেলার বাকি ৪ দিন ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বইমেলা চলবে জ্যাকসন হাইটসের ৭৭ স্ট্রিট ও ৩৭ এভিনিউ কর্নারে অবস্থিত জুইশ সেন্টারে। প্রতিদিন দুপুর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে। ইতিমধ্যে বইমেলায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে অনন্যা, আহমদ পাবলিশিং হাউস, কথাপ্রকাশ, ইত্যাদি, নালন্দা, বাতিঘর ও অন্বয় প্রকাশের প্রতিনিধিরা নিউইয়র্কে আসার প্লেনের টিকিট ক্রয় করেছেন।
বিশ্বজিত সাহা আরও বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে প্রচুর সংখ্যক নতুন বই আসছে ৩০তম বইমেলা উপলক্ষে। ২০২১ সালের বইমেলায় সরাসরি বই ক্রয়ের যেমন সুযোগ থাকবে তেমনি থাকবে পৃথিবীর যেকোনো স্থান থেকে ভার্চুয়াল সুবিধার মাধ্যমে বই ক্রয়ের সুযোগ। মেলার প্রস্তুতি ও অনুষ্ঠানমালা সম্পর্কে বিস্তারিত খবর জানতে মুক্তধারার নিজস্ব ওয়েবসাইটে www.nyboimela.org চোখ রাখতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




