ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৬:৫৬:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

নিউইয়র্কে এলোপাথাড়ি গুলি, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫১ এএম, ১৫ মে ২০২২ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিউইযর্কের এক সুপারমার্কেটে এলোপাথাড়ি গুলি ছুড়ে দশজনকে খুন করেছে এক বন্দুকধারী। ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে বন্দুকধারী নিজে আত্মসমর্পণ করে পুলিশের কাছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সামরিক পোশাক পরিহিত একজন বন্দুকধারী তার হেলমেটে ক্যামেরা লাগিয়ে ঘটনার লাইভ স্ট্রিমিং করে। নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে রাইফেল নিয়ে ঢুলে এলোপাথাড়ি গুলি চালায় সে। এই হামলার নেপথ্যে মূল কারণ ‘বর্ণবিদ্বেষ’ বলে জানাচ্ছে পুলিশ। 

শনিবার আত্মসমর্পণের আগে দশজনকে খুন করে অপরাধী। ঘটনায় আরও তিনজন জখম হয়েছেন।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, বন্দুকধারী সামরিক পোশাক ছাড়াও শরীরের বর্ম পরেছিল। এই গোটা ঘটনা তার হেলমেটে লাগানো একটি ক্যামেরার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিম হচ্ছিল। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জঁ-পিয়েরে বলেন, ‘প্রেসিডেন্ট জো বিডেন গুলি চালানোর এই ঘটনার তদন্তের আপডেট নিচ্ছেন নিয়মিতভাবে। প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি নিহত ও তাদের প্রিয়জনদের জন্য প্রার্থনা করছেন।’ 

কারিন আরও বলেন, ‘প্রেসিডেন্টকে হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টা বিকেলে নিউইয়র্কের বাফেলোতে ঘটে যাওয়া এই ভয়াবহ শুটিং সম্পর্কে অবহিত করেন। এই ঘটনা সম্পর্কিত আরও তথ্য উঠে এলে তা তিনি সন্ধ্যা এবং আগামিকাল আপডেট করবেন প্রেসিডেন্টকে।’ 

এদিকে বিচার বিভাগের মুখপাত্র অ্যান্টনি কোলি বলেছেন, অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে এই শুটিংয়ের বিষয়ে ব্রিফ করা হয়েছে।

শুটিংয়ের দুই ঘণ্টারও বেশি সময় পরে এরিকা পুগ-ম্যাথিউস নামক একজন সুপারমার্কেটের বাইরে আসেন। তিনি জানান, তার আত্নিয় এবং হবু বর মার্কেটের ভিতরেই আছেন। বন্দুকধারীর ছোড়া একটি গুলি তাঁর গা ঘেষে বেরিয়ে যায় বলেও জানান তিনি। তিনি এই হামলা থেকে বাঁচতে একটি ফ্রিজে লুকিয়ে ছিলেন বলেও জানান।