নিউইয়র্কে চার দিনব্যাপী বাংলা বই মেলা শুরু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৬ এএম, ৩০ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি
’বই হোক বিশ্ব বাঙালি মিলন সেতু’ এই শ্লোগানকে উপজীব্য করে নিউইয়র্কে শুরু হয়েছে চার দিনব্যাপী নিউইয়র্ক বাংলা বই মেলা।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ৩১তম এই মেলার উদ্বোধন করেন কলকাতার কথাসাহিত্যিক অমর মিত্র। জামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে ২৮ জুলাই শুরু হওয়া এই মেলা চলবে ৩১ জুলাই পর্যন্ত।
উদ্বোধনের সময় অমর মিত্র বলেন, ‘বাংলাদেশ এবং কলকাতার পর বইকে কেন্দ্র করে এত বড় বাঙালির মিলন মেলা আমি দেখিনি। আমি অভিভূত। নিউইয়র্ক এর মত জায়গায় এত বাঙালি বইমেলায় অংশগ্রহণ করে দেখে আমি আপ্লুত। এ যেন লেখক পাঠক, প্রকাশক ও সংস্কৃতি কর্মীদের এক মিলন মেলা।’
এবারের বইমেলার আহ্বায়ক গোলাম ফারুক ভূঁইয়া বলেন, ঢাকা ও কলকাতা, কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ থেকে প্রকাশক এবং লেখকরা এসেছেন। বিশ্ব বাঙালির এ মিলনমেলায় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা সামনে আরো বড় আকারের মেলার আয়োজন করব।
মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও বিশ্বজিত সাহা বলেন, বইমেলা নিউইর্য়কের বাঙালি জনসমাজের ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রথিতযশা শিল্পী লেখক পাঠক ও সাধারণ মানুষের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। বাংলাদেশ থেকে আগত অনন্যা প্রকাশনীর কর্ণধার মনিরুল ইসলাম বলেন, এবারের বইমেলাটি বাংলা একাডেমীর আদলে করা হয়েছে খোলা মাঠে। আমার মনে হয়েছে আমি যেন বাংলা একাডেমির বই মেলাতেই আছি।
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




