ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:২৭:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২২ এএম, ১৬ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। একইসঙ্গে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। যার উৎপত্তিস্থল কারমাডেক দ্বীপ। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। 

ভূমিকম্পটির কেন্দ্র নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ১ হাজার কিলোমিটার উত্তরপূর্বে।

এদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, কারমাডেক দ্বীপের কোনো কোনো স্থানে ০.৩ মিটার থেকে ১ মিটার উচ্চতার সুনামি হতে পারে।

প্রাথমিক ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।