নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৫ পিএম, ১৩ অক্টোবর ২০২৩ শুক্রবার
ফাইল ছবি
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই হোঁচট খেয়েছে সাকিব আল হাসানের দল। তাই জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে ছন্দে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।
কিউইদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ। আগের দুই ম্যাচেই তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল সাকিবের দল। তবে চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে একজন বাড়তি স্পিনার খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। এমনটা হলে কপাল খুলবে নাসুম আহমেদের। এক পেসার কমিয়ে এই বাঁহাতি স্পিনারকে একাদশে ফেরাতে পারে বাংলাদেশ।
এছাড়া একাদশে পরিবর্তন আসার আর খুব একটা সম্ভাবনা নেই। ওপেনিংয়ে সুবিধা করতে না পারা তানজিদ তামিমেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। অন্তত হাথুরুর ভরসার হাত আছে তামিমের কাঁধে। তাই আরও সুযোগ পাচ্ছেন এই তরুণ ওপেনার।
এক ম্যাচ খেলেই একাদশ থেকে বাদ পড়া মাহমুদউল্লাহর ফেরাটা আরও দীর্ঘ হচ্ছে। গত ম্যাচে শেখ মেহেদী দুর্দান্ত বোলিং করায় মাহমুদউল্লাহর ফেরার সম্ভাবনাটা ক্ষীন হয়ে গেছে।
নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে











