নিখোঁজ কিশোরীর হাত-পা বাঁধা লাশ মিলল খালে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২২ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় টিভি দেখতে গিয়ে নিখোঁজ এক কিশোরীর (১৫) হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কিশোরীর নাম কাজল আক্তার। সে একই এলাকার আলাউদ্দিন ছৈয়ালের মেয়ে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পৌরসভার ৫নং ওয়ার্ডে পাশে খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, প্রতিদিন রাতে টিভি দেখতে পাশের ঘরে যেত কাজল। বুধবার রাতেও সে অনেকের সঙ্গে বসে টিভি দেখে।
রাতে খাবারের সময় বাবা আলাউদ্দিন ঘরে কাজলের কথা জানতে চাইলে তার মা বুলু বেগম বলেন, মেয়ে টিভি দেখতে গেছে। অনেক রাত হয়ে যাওয়ায় কাজলের বাবা খোঁজ নেন। কিন্তু ওই বাড়িতে পাননি। না পেয়ে বিভিন্ন আত্মীয়স্বজনকে ফোন করে তার কোনো খোঁজ পাননি।
এর পর বাবা উপায় না পেয়ে বিভিন্ন জায়গায় নিজেই খোঁজ করেন; মেয়ের কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে চিন্তায় একপর্যায়ে অচেতন হয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির পাশে খালে কাজলের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
বাবা আলাউদ্দিন ছৈয়াল বলেন, আমি রাতে এশার নামাজ পড়ে এসে কাজলকে ঘরে পাইনি। পরে তার মাকে জিজ্ঞাসা করলে মেয়ে টিভি দেখতে গেছে বলে জানতে পারি।
রাতে খাওয়ার সময় কাজলকে খোঁজ করি না পেয়ে আমি বিভিন্ন জায়গায় খুঁজি। রাতে আমি আমার অন্য মেয়েদের বাড়িতে খবর নেই; ওখানেও যায়নি। পরে সকালে আবার খোঁজ করি। ওর মা খালের পাশে গিয়ে দেখে মেয়ের হাত-পা বাঁধা; মেয়ের মরদেহ খালে উপুড় হয়ে রয়েছে।
ডামুড্যা থানার ওসি (তদন্ত) এমারত হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এখনও অভিযোগ হয়নি। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
-জেডসি
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান




