ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১৫:৩১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

নিজেকে নিয়ে সন্তুষ্ট সানি

আপডেট: ০১:৫০ পিএম, ২০ জুন ২০১৫ শনিবার

imagesউইমেননিউজ ডেস্ক, ঢাকা : পেশাগত পরিস্থিতি বিবেচনায় ভালো সময় কাটছে না সানি লিওনের। গত কয়েক মাসে মুক্তি পাওয়া তার প্রত্যেকটি সিনেমাই নাম তুলেছে ফ্লপের খাতায়। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 'কুছ কুছ লোচা হ্যায়' মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। অথচ এ সিনেমা মুক্তি পাওয়ার আগে আলোচনা ছিলো তুঙ্গে।
পরপর এতোগুলো সিনেমা ফ্লপ হলে অন্য যেকোনো তারকা ক্যারিয়ার নিয়ে পড়ে যাবেন সংশয়ে। কিন্তু সানি লিওনের মধ্যে নেই দুশ্চিন্তার লেশ। বললেন, এতোগুলো ফ্লপের পরও চাহিদা কমেনি তার।
সাবেক এই পর্নস্টার একই সঙ্গে জানালেন, নিজের বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্টির কথা।
'কুছ কুছ লোচা হ্যায়' সিনেমা ফ্লপ হওয়া প্রসঙ্গে সানি বলেন, 'ফ্লপ হয়েছে তাতে কী! আমার কাছে তারপরও অজস্র সিনেমার প্রস্তাব আসছে। দানিয়েল (সানির স্বামী এবং ম্যানেজার) আমাকে জানালো, দিনে অন্তত ৫/১০টি সিনেমার চিত্রনাট্য এসে জমা হচ্ছে। আমি সব চিত্রনাট্য পড়ে দেখছি। প্রথমে অবশ্য কাহিনী সংক্ষেপ পড়ছি, ভালো লাগলে পরে পুরো চিত্রনাট্য।'
অবশ্য নতুন কোন চিত্রনাট্যটি ভালো লেগেছে বা কোন সিনেমায় কাজ করতে চলেছেন- তা নিয়ে মুখ খুললেন না।
বলিউডে নিজের বর্তমান অবস্থান নিয়ে কথাপ্রসঙ্গে সানি বললেন, 'আমার অতীত এবং আমি যে জায়গা থেকে এসেছি- তাতে বলিউডের পরিস্থিতি আমার অনুকূলে ছিলো না। ছিলেন না আমার কোনো পথপ্রদর্শকও। যা করেছি পুরোটাই নিজের বিবেচনা ও চেষ্টায়। এটা একটা সফরের মতো- প্রতিদিন নতুন অভিজ্ঞতা লাভ করছি। বলতে দ্বিধা নেই- আছি খুব ভালো। কখনো ভাবিনি, আমার মতো কারো পক্ষে এটা সম্ভব হতে পারে। সে হিসেবে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট।' খবর: হিন্দুস্তান টাইমস
২০.০৬.২০১৫