নিজেকে বিক্রি করে মাকে বাঁচাতে চান কলেজছাত্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
নিজেকে বিক্রি করে মায়ের চিকিৎসা করে মাকে বাঁচাতে চান বান্দরবান সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মো. আনোয়ারুল ইসলাম মামুন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে শ্রমিক হিসেবে ১০ বছরের জন্য বিক্রির ঘোষণা দিয়েছেন মামুন। তিনি তার মা খালেদা বেগমকে বাঁচানোর জন্য এই ঘোষণা দেন।
জানা যায়, চার মাস আগে মামুনের মায়ের জরায়ু ক্যানসার শনাক্ত হয়। সেই ক্যানসার ছড়িয়ে পড়ে পুরো শরীরে। বাম পাশের একটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ডান পাশের কিডনি চালু রাখতে বসানো হয়েছে পাইপ। সেই সাথে আছে টাইফয়েড। চলছে কেমোথেরাপি।
মায়ের চিকিৎসায় গত চার মাসে খরচ হয়েছে ১৪ লাখ টাকা। বৃদ্ধ পিতার জায়গা-জমি যা ছিল তা-ও শেষ। বেশির ভাগ টাকাই ধার করে সংগ্রহ করা হয়েছে। এখন আর কেউ ধারও দিচ্ছেন না। সহায় সম্বল বলতে আর কিছুই নেই। অর্থসংকটে পড়ে নিজেকে শ্রমিক হিসেবে বিক্রির ঘোষণা দিয়েছেন মামুন।
মামুন বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমতলী পাড়ার মো. নুরুল ইসলামের একমাত্র ছেলে। বৃদ্ধ বাবা আগে কৃষিকাজ করলেও বয়স হয়ে যাওয়ায় এখন আর কাজ করতে পারেন না। পড়ালেখার খরচ জোগাতে জেলা সদরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে খণ্ডকালীন চাকরি করত মামুন। মায়ের দীর্ঘ অসুস্থতায় পাশে থাকার কারণে গত এক মাস আগে চাকরিটাও চলে যায়। মামুন বলেন, গত ছয় বছর ধরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছি। লেখাপড়া, ঘরভাড়াসহ মায়ের চিকিৎসা করিয়েছি। বৈধ উপায়ে আমি যে কোনো কাজ করবো। তবে এখনও কোনো কাজের সন্ধান পাইনি। কেউ কিনে নিতে এগিয়ে আসেননি।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি তার বাসভবনে ডেকে নিয়ে মায়ের খোঁজখবর নেন এবং ১ লাখ টাকা চিকিৎসার জন্য দেন। এছাড়া বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে আরো ২৫ হাজার টাকার মতো পেয়েছি। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মামুন।
এ ব্যাপারে আলীকদম সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মামুন আমার পরিচিত। সমাজের বিত্তবানদের তার পাশে দাঁড়ানো উচিত বলে তিনি মনে করেন।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








