নিজেকে ভালোবাসার চেষ্টা করছি: বাঁধন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৯ পিএম, ১২ জুলাই ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
অস্ত যাওয়া সূর্যের মতো অন্ধকারে ডুবে গিয়েছিলেন। এরপর রাত পেরিয়ে আবার ফিরেছেন পুরোদমে, অনেক বেশি আলো নিয়ে। তিনি আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার মাধ্যমে কেবল দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ পরিচিতি তৈরি করে নিয়েছেন তিনি। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব থেকে জিতে নিয়েছেন পুরস্কার।
দেশের শোবিজে ঘুরে দাঁড়ানোর সেরা উদাহরণ তিনি। এ কথায় দ্বিমত নেই কারোর। এই প্রত্যাবর্তনের পেছনে তার আত্মবিশ্বাস ছিল মূল শক্তি। এখন তার নামের পাশে বলিউডও রয়েছে। কেননা হিন্দি সিনেমায়ও কাজ করে ফেলেছেন বাঁধন।
বাঁধন বিয়ে করেছিলেন ২০১০ সালে। তবে মাত্র চার বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। একমাত্র কন্যা সায়রাকে নিয়ে চলে আসেন বাঁধন। মেয়েকে নিজের কাছে রাখতে আইনি লড়াইয়ে পর্যন্ত নামতে হয়েছিল তাকে। সেই লড়াইয়ে জয়ের পরই মূলত সীমাহীন সাহস সঞ্চার হয় তার মনে। মেয়েকে নিয়ে শুরু হয় এগিয়ে যাওয়ার নতুন যুদ্ধ। সে যুদ্ধে এখন বাঁধন বিজয়ীর দলে।
এখন মেয়ে সায়রা, বাবা-মা আর অভিনয় ঘিরেই বাঁধনের জীবন। নতুন কোনো পুরুষে মন আটকায়নি তার। বরং নিজেকেই ভালোবাসেন অভিনেত্রী। এ কথা জানালেন সোশ্যাল মিডিয়ার বরাতে।
সোমবার (১১ জুলাই) কয়েকটি ছবি পোস্ট করেছেন বাঁধন। তাতে দেখা যায়, ঘন সবুজ রঙের একটি পোশাক পরে আছেন অভিনেত্রী। খোলা চুলে হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন। ছবিগুলোর ক্যাপশনে বাঁধন লিখেছেন, ‘প্রতিদিন নিজেকে আরও বেশি ভালোবাসার চেষ্টা করছি আমি।’
বাঁধনের এই নতুন রূপ দেখে মুগ্ধ তার অনুসারীরা। কেউ গানের লাইন মন্তব্য করে ভালোবাসা জানিয়েছেন, কেউবা জুড়ে দিয়েছেন হার্ট ইমোজি।
এদিকে কয়েকদিন আগেই স্পেনের ভ্যালেন্সিয়ায় একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তার হাতে পুরস্কারটি ওঠে। ভ্যালেন্সিয়ায় কয়েকটি দিন ঘুরে দেশে ফিরে এসেছেন তিনি। ঈদ উদযাপন করেছেন পরিবার ও একমাত্র কন্যার সঙ্গে।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল