নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন ব্রিটস
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ এএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে জয়ে ফিরিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। তবে ভারতের বিরুদ্ধে শূন্য করেছেন। সেই তাজমিন ব্রিটস জানিয়েছেন, গাড়ি দুর্ঘটনার পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন তিনি। অনেক কষ্ট, আত্মত্যাগের পর ক্রিকেটে আবার ফিরতে পেরেছেন।
অঞ্জুম চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে ব্রিটস বলেছেন, ‘ক্রিকেটে ফেরা সহজ ছিল না। আমি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলাম। বিভিন্ন ধরনের খারাপ চিন্তা মাথায় আসত। তাই আত্মহত্যা করতে চেয়েছিলাম। তবে আমার পরিবার সব সময় পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে আমার মা। মন ঠিক করার জন্য সাহায্য নিতে হয়েছিল আমাকে। তবু কাজটা সহজ ছিল না। অনেক পতন দেখেছি চোখের সামনে।’
একটি পানশালায় বসে মদ্যপান করার সময় তার জীবন অন্য দিকে ঘুরে যায়। ব্রিটস বলেন, ‘সেই পানশালায় ঢুকে একজন নারী ক্রিকেটারদের খোঁজ করছিল। ও নর্থওয়েস্টের কোচ ছিল। বন্ধুরা ওকে বলেছিল, আমিই ক্রিকেট খেলি। ওই একটা ঘটনার পর জীবন অন্য খাতে বইতে শুরু করেছিল। হয়তো ঈশ্বরেরই ইচ্ছা ছিল সেটা।’
ব্রিটস কিছু দিন জ্যাভলিন খেলেছিলেন। তারপর আবার ক্রিকেটে ফেরেন। এখন তিনি দক্ষিণ আফ্রিকার নারী দলে প্রতিষ্ঠিত নাম। সম্প্রতি এক ক্যালেন্ডার বর্ষে পাঁচটি শতরান করেছেন। চাপের মুখে ম্যাচ জেতাতে তার জুড়ি নেই। স্ট্রোক নেওয়ার ক্ষমতা এবং চাপের মুখে মাথা ঠান্ডা রাখার গুণ প্রশংসিত হয়েছে।
ব্রিটস শুরুতে জ্যাভলিনই খেলতেন। গাড়ি দুর্ঘটনায় জ্যাভলিনের কেরিয়ার শেষ হয়ে যায়। ক্রিকেট শুরু করেছেন অনেক পরে। সেখানেও পদে পদে বাধা ছিল। প্রথমে মনে করা হয়েছিল তিনি টি-টোয়েন্টি খেলারই ক্রিকেটার। পরে একদিনের ক্রিকেটেও ছাপ ফেলতে শুরু করেন। প্রথম অর্ধশতরান করতে লেগেছিল ২০টি ইনিংস। তারপর দ্রুততম ক্রিকেটার হিসাবে সাতটি শতরান করেছেন একদিনের ক্রিকেটে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











