‘নিজেকেই বিয়ে’ করছেন এক তরুণী, যাবেন হানিমুনেও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ৩ জুন ২০২২ শুক্রবার
ফাইল ছবি
আগামী ১১ জুন তার বিয়ে। সেজন্য কার্ডও ছাপা হয়ে গিয়েছে। হানিমুনের জন্য স্থানও ঠিক করে ফেলেছেন তিনি। তবে অবাক করার বিষয় হলো ওই তরুণীর এতো আয়োজন নিজেকে বিয়ে করার জন্য।
ক্ষমি বিন্দু নামে ভারতের গুজরাটের ওই তরুণী জানান, তিনি নিজেকে সবচেয়ে বেশি ভালবাসেন, তাই বিয়ের প্রতিশ্রুতিও নিজেকেই দিয়েছেন।
তার ভাষায়, জীবনের একপর্যায়ে তিনি বুঝতে পেরেছেন তার জীবনে রাজকুমারের প্রয়োজন নেই। কারণ, তিনি নিজেই নিজের রানি। তার কাছে বিয়ের দিনটাই গুরুত্বপূর্ন, পরের দিন নয়। তাই আগামী ১১ জুন নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, বিয়ের দিন তিনি কনের সাজে সাজবেন, অনুষ্ঠানে অংশ নেবেন। তার বিয়েতে বন্ধুরাও আসবেন এবং সবশেষে তিনি বরের সঙ্গে না গিয়ে নিজের বাড়িতেই ফিরে আসবেন।
ক্ষমি বিন্দু বলেন, স্বামী ছাড়া এই বিয়েতে তার মা সম্মতি দিয়েছেন। বিয়ের জন্য একজন পণ্ডিতও (পুরোহিত) ঠিক করেছেন তিনি। হিন্দুরীতি মেনেই বিয়ে করবেন তিনি।
নিজের এমন সিদ্ধান্ত সঠিক জানিয়ে ভারতীয় এই তরুণী জানান, অন্যদের নিজেকে ভালোবাসতে অনুপ্রাণিত করতে চাই। এমন অনেক মানুষ রয়েছে, যারা ভালোবাসা খুঁজে পেতে কিংবা একাধিকবার বিবাহ বিচ্ছেদ করতে করতে ক্লান্ত। উভকামী হওয়ায় আমি আগে এক পুরুষ ও এক নারীর প্রেমে পড়েছিলাম। কিন্তু এখন আমি নিজেকেই সবটুকু ভালোবাসা দিতে চাই।
তবে ভারতের হাইকোর্টের একজন আইনজীবী জানান, ভারতীয় আইন অনুযায়ী কেউ নিজেকে বিয়ে করতে পারবেন না। একটি বিয়েতে দুজন থাকতে হবে। সূত্র : আনন্দজাবার পত্রিকা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


