নিজের একাধিক প্রেম নিয়ে মুখ খুললেন দীপিকা
বিনোদন ডেস্ক: | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ১৭ নভেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ক্যারিয়ারের শুরু থেকেই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। রণবীর কাপুরের সঙ্গে তার প্রেম, ব্রেকআপ একটা সময় ছিল মিডিয়ার মুখরোচক খবর। পরে একাধিক তারকা ক্রিকেটারর সঙ্গে নাম জড়িয়েছে দীপিকার। অবশেষে রণবীর সিংকে বিয়ে করেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা এ নিয়ে কিছু কথা বলেছেন।
তিনি বলেন, রণবীরের সঙ্গে ডেট করার সময়ও অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করতেন তিনি। শুরুতে তাদের সম্পর্কে কমিটমেন্ট ছিল না। সেই মন্তব্য নিয়ে রোষের মুখে পড়েছিলেন দীপিকা। এই বিতর্ক নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী।
দীপিকা বলেন, ‘কোনো কিছুকে যদি আমি বিশ্বাস করে বলে থাকি, তবে (সেই নিয়ে) দ্বিতীয়বার চিন্তা করি না। আমি এমন মানুষই তৈরি হয়েছি এতগুলো বছরে। এবং আমি সত্যি বলতে ভয় পাই না। নিজের ভুল স্বীকার করতেও ভয় পাই না। আমি ক্ষমা চাইতেও ভয় পাই না। আমার যদি কোনো বিষয়ে ভিন্ন মতামত থেকে থাকে, তা হলে সেটা বলতে পিছপা হই না।’
২০১৫ সালে মলদ্বীপে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রণবীর। তার আগ পর্যন্ত নাকি ওপেন রিলেশনশিপে ছিলেন দুজনে।
দীপিকার ঝুলিতে এখন একের পর এক সিনেমা। তাকে আগামী দিনে দেখা যাবে ‘ফাইটার’, ‘কল্কি ২৯৯৮ এডি’, ‘সিংহাম থ্রি’ ছবিতে। রণবীরের আছে ‘ডন থ্রি’র মতো ছবি। এ ছবির শুটিং শিগগিরই শুরু হবে। এ ছাড়া ‘সিংহাম’-এও এক গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখা যাবে। এর পর শুরু করবেন আদিত্য চোপড়ার নাম ঠিক না হওয়া সিনেমা।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










