নিজের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তানজিকা আমিন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৬ পিএম, ৫ মে ২০২৬ মঙ্গলবার
অভিনেত্রী তানজিকা আমিন।
দীর্ঘ অভিনয়জীবনে আলোচনার কেন্দ্রবিন্দুতে কমই এসেছেন অভিনেত্রী তানজিকা আমিন। বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে পছন্দ করেছেন তিনি। তবে সম্প্রতি নিজের অতীত দাম্পত্যজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে তানজিকা বলেন, সম্পর্কের ইতি মানেই তিক্ততা নয়। কখনো কখনো দুজন ভালো মানুষও একসঙ্গে ভালো থাকতে পারেন না।
তার ভাষ্য, ‘দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো থাকতে পারিনি। নির্ঝর খুবই ভালো মানুষ। সে তার জীবনে ভালো আছে, আমিও ভালো আছি। শুধু আমাদের একসঙ্গে থাকা হয়নি।’
২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। তবে দুই বছরের মাথায় সেই সম্পর্কের সমাপ্তি ঘটে। এ নিয়ে কোনো আক্ষেপ নেই বলেও জানিয়েছেন অভিনেত্রী। তার মতে, বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল না; বরং সময়, পরিস্থিতি ও পারস্পরিক বোঝাপড়ার অমিলের কারণেই বিচ্ছেদ অনিবার্য হয়ে উঠেছিল।
অতীতকে তিনি দেখেন সম্মান আর সুন্দর স্মৃতির জায়গা থেকে।
ব্যক্তিগত জীবনের সেই অধ্যায় পেরিয়ে ২০২৪ সালের শেষদিকে নতুন করে সংসার শুরু করেন তানজিকা। অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করে বর্তমানে নতুন জীবন উপভোগ করছেন তিনি।
অভিনয়ের ক্ষেত্রেও আবার ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। ওটিটি ও টেলিভিশন নাটকে নিয়মিত কাজের পাশাপাশি আসন্ন ঈদুল আজহায় তাকে দেখা যাবে পরিচালক সাগর জাহান পরিচালিত নাটক ‘অবুঝ চোখ’-এ।
ব্যক্তিগত জীবনের উত্থান-পতন পেছনে ফেলে তানজিকা এখন মনোযোগী নিজের অভিনয়জীবন আর নতুন পথচলায়।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা