ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৫:০৯:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

নিজের রেকর্ড ভেঙে মাবিয়া আখতারের স্বর্ণ জয়

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১০ পিএম, ৮ এপ্রিল ২০২১ বৃহস্পতিবার

মাবিয়া আখতার

মাবিয়া আখতার

এসএ গেমসে স্বর্ণজয়ী মাবিয়া আখতার বাংলাদেশ গেমসে নিজের রেকর্ড ভেঙেছেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ভারোত্তোলনে ১৮১ কেজি তুলে স্বর্ণ জিতেছেন তিনি।

ময়মনসিংহের জিমনেশিয়ামে বুধবার মেয়েদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি মিলিয়ে ১৮১ কেজি তুলে রেকর্ড গড়েন মাবিয়া। বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক ভেঙেছেন নিজের গড়া ২০১৮ সালের রেকর্ড। সেবার আন্তঃসার্ভিস ভারোত্তলনে ১৭৯ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন তিনি।

এ ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর লিমা আক্তার স্ন্যাচে ৫৯ কেজি ও ক্লিন এন্ড জার্কে ৭৩ কেজিসহ মোট ১৩২ কেজি তুলে রুপা জিতেছেন। সিপাহীবাগ যুব সংঘের লাবনী আক্তার স্ন্যাচে ৫৬ কেজি ও ক্লিন এন্ড জার্কে ৬০ কেজি মিলিয়ে ১১৬ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন।