নিজের শ্রেষ্ঠত্ব প্রমানের মিশনে সেরেনা ও শারাপোভা
আপডেট: ০৮:৪০ এএম, ২২ মে ২০১৫ শুক্রবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : বিংশ শতব্দীর বর্তমান সময়ে মহিলা এককে টেনিস কোর্ট মাতাচ্ছেন বেশ ক’জন তারকা খেলোয়াড়। এর মধ্যে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও রাশিয়ার মারিয়া শারাপোভা। তাই আগামী ২৪ মে থেকে রোলা গারো’তে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ের দৌড়ে অন্যান্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে সেরেনা ও শারাপোভা। আর এবারের আসরটি হবে দু’জনের কাছেই গুরুত্বপূর্ণ। কারণ বিংশ শতাব্দীর বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দু’বার করে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন সেরেনা ও শারাপোভা। বিংশ শতাব্দিতে সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছেন বেলজিয়ামের জাস্টিন হেনিন। ইতোমধ্যে অবসর নিয়েছেন তিনি। তাই আসন্ন টুর্ণামেন্টটি সেরেনা ও শারাপোভার কাছে একে অপরকে ছাড়িয়ে যাবার আসর।
বিশ্ব র্যাংকিং শীর্ষস্থানটি শক্তপোক্তভাবেই ধরে রেখেছেন সেরেনা। হওয়াটাই স্বাভাবিক। কারণ বর্তমান সময়ে কোর্টের রাণী বলা হয় সেরেনাকে। তাই প্রত্যকটি টুর্নামেন্টেই হট ফেভারিট হিসেবেই শুরু করেন তিনি। আসন্ন ফ্রেঞ্চ ওপেনেও এর ব্যতিক্রম হচ্ছে না। তবে এই ফ্রেঞ্চ ওপেন নিয়ে চিন্তাটা একটু বেশিই থাকে সেরেনার। কারণ অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনে পাঁচ বা তার অধিক শিরোপা অনায়াসেই জিতেছেন উইলিয়ামস পরিবারের ছোট কন্যা। কিন্তু ফ্রেঞ্চ ওপেনে দু’টিতেই আটকে আছেন তিনি।
প্রথমটি ২০০২ সালেই জিতছেন সেরেনা। আর পরেরটি জিততে বহুকাল অপেক্ষা করতে হয়েছে তাকে। প্রায় ১ যুগের কাছাকাছি সময় পর অর্থ্যাৎ ২০১৩ সালে ফ্রেঞ্চ ওপেনে নিজের দ্বিতীয় শিরোপার স্বাদ পান সেরেনা। তাই এই টুর্নামেন্টে নিজের ভালো খেলার গ্রাফটার আরও উন্নতি চাইছেন সেরেনা, ‘আমার শোকেসে তিন গ্র্যান্ড স্ল্যামের ট্রফিগুলো পাঁচ ও ছয়ের মধ্যে। একমাত্র ফ্রেঞ্চ ওপেনই দুটি। আর এখানে খুব বেশি ভালোও খেলতে পারিনি। তবে এবার সেই চিত্র পাল্টে দিতে চাই। ভালো খেলতে চাই। শিরোপাও জিততে চাই। যাতে শোকেসে অন্যান্য ট্রফির সাথে ফ্রেঞ্চ ওপেনের সংখ্যা কিছুটা হলেও মানানসই হয়।’
বর্তমান যুগে সেরেনার প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হয় শারাপোভাকে। আর আসন্ন টুর্নামেন্টে দু’জনের প্রতিদ্বন্দ্বীর আবহটা আরও অনেক বেশি চরমে। কারণ ফ্রেঞ্চ ওপেনে সমান দু’বার করে শিরোপা জিতেছেন সেরেনা-শারাপোভা। তাই একে অপরকে ছাড়িয়ে যাবার বিষয়টি বেশ ভালোই জানা আছেন সেরেনার, ‘গেল কয়েক বছর যাবৎ সবক’টি টুর্নামেন্টেই শারাপোভার প্রধান প্রতিপক্ষ ভাবা হচ্ছে আমাকে। আর আসন্ন ফ্রেঞ্চ ওপেনে সেটি আরও অনেক বড় রুপ নিয়েছে। দু’জনেরই শিরোপা দু’টি করে। যে জিতবে তারই শিরোপা তিন-এ পৌছাবে এবং সেই এগিয়ে যাবে। এ বিষয়টি আমার মস্তিষ্কেতেও আছে।’
সেরেনা মোট গ্র্যান্ড স্ল্যাম
টেনিস ক্যারিয়ারে ২০০৪ সালে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেন শারাপোভা। সেটি ছিলো উইম্বলডন। এরপর ২০০৬ সালে ইউএস ওপেন এবং ২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেন তিনি। তবে ফ্রেঞ্চ ওপেনে শ্রেষ্ঠত্বের মুকুট পড়তে পারছিলেন না শারাপোভা। অবশেষে সেই গেড়ো ছুটে ২০১২ সালে। ইতালির সারা ইরানিকে সরাসরি সেটে হারিয়ে শিরোপা জিতেন শারাপোভা। এখানেই থেমে যাননি তিনি। এক আসর বাদ দিয়ে ২০১৪ সালে আবারো সেরার মুকুটটা কব্জায় নেন শারাপোভা। তাই গেল তিন বছরে দু’টি ফ্রেঞ্চ ওপেনের শিরোপা নিজের করে নেন হার্টথ্রব রাশিয়ার শারাপোভা।
তাই বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় ফ্রেঞ্চ ওপেনে নিজের তৃতীয় শিরোপা জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী শারাপোভা, ‘এই টুর্নামেন্ট নিয়ে আমি অনেক বেশি উত্তেজিত। কারণ শেষবার এটি আমিই জিতেছি। এবারও আমি জিতবো। এজন্য ভালো খেলতে হবে। অতীতে এখানে খুব বেশি সাফল্য পাইনি। তবে গেল তিন আসরে দারুণ খেলেছি। এবারও ভালো খেলতে পারবো। ভালো খেলার জন্য আমি পুরোপুরি প্রস্তুতও।’
পুরোপুরি প্রস্তুত শারাপোভা। কথাটা ফুরফুরে মেজাজেই বললেন তিনি। বলাটাই তো স্বাভাবিক। কারণ গেল সপ্তাহে তো ইতালিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন ২৮ বছর বয়সী শারাপোভা। তাই বেশ ফুরফুরে মেজাজ নিয়েই ফ্রেঞ্চ ওপেনে নামবেন শারাপোভা, ‘খুবই ভালো সময় নিয়ে এখানে এসেছি। ফ্রেঞ্চ ওপেনে খেলতে আমি মুখিয়ে আছি। রোমের শিরোপা আমাকে ভালো খেলতে উৎসাতি করবে।’
সেরেনার সাথে ফ্রেঞ্চ ওপেনে লড়াইটা যে জম্পেশ হবে তা বলতে ভুলে যাননি শারাপোভা, ‘প্রতিপক্ষ হিসেবে সেরেনা অনেক বেশি শক্তিশালী। তার সাথে টুর্নামেন্টে দেখা হবে কি-না জানি না। তবে শিরোপা জিততে পারলে তাকে যে ছাড়িয়ে যাবো, তা নিশ্চিত। আর তা করতে পারলে, বলতে পারবো- সেরেনার মত বড় খেলোয়াড় থেকে একটা ক্ষেত্রে এগিয়ে আছি আমি।’
সেরেনা-শারাপোভা ছাড়াও মহিলা এককে র্যাংকিং-এ শীর্ষ দশের তালিকা থেকে শিরোপা জয়ের ক্ষেত্রে তেমন কেউ এগিয়ে নেই। তবে কিছুটা হলেও সম্ভাবনা রয়েছে তৃতীয়স্থানে থাকা রোমানিয়ার সিমোনা হালেপ ও সপ্তমস্থানে থাকা সার্বিয়ার আনা ইভানোভিচের। গত আসরে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি হালেপ। তবে ২০০৮ সালে ঠিকই শিরোপা জিতেছেন ইভানোভিচ। তাই সেরেনা-শারাপোভাকে সরিয়ে এদের মধ্যে অথবা অন্য কেউ শিরোপা জিতলে অবাক হবার মতই বিষয় হবে।
ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ীরা :
খেলোয়াড় শিরোপা সংখ্যা
ক্রিস এভার্ট (যুক্তরাষ্ট্র) ১৯৭৪, ১৯৭৫, ১৯৭৯, ১৯৮০, ১৯৮৩, ১৯৮৫, ১৯৮৬ ৭
সুজানে লেঙ্গলেন (ফ্রান্স) ১৯২০, ১৯২১, ১৯২২, ১৯২৩, ১৯২৫, ১৯২৬ ৬
স্টেফি গ্রাফ (জার্মানি) ১৯৮৭, ১৯৮৮, ১৯৯৩, ১৯৯৫, ১৯৯৬, ১৯৯৯ ৬
ফ্রাঙ্কোইস ম্যাসন (ফ্রান্স) ১৮৯৭, ১৮৯৮, ১৮৯৯, ১৯০২, ১৯০৩ ৫
মার্গারেট কোর্ট (অস্ট্রেলিয়া) ১৯৬২, ১৯৬৪, ১৯৬৯, ১৯৭০, ১৯৭৩ ৫
কেট জিলু (ফ্রান্স) ১৯০৪, ১৯০৫, ১৯০৬, ১৯০৮ ৪
জেন ম্যাথে (ফ্রান্স) ১৯০৯, ১৯১০, ১৯১১, ১৯১২ ৪
হেলেন উইলস (যুক্তরাষ্ট্র) ১৯২৮, ১৯২৯, ১৯৩০, ১৯৩২ ৪
জাস্টিন হেনিন (বেলজিয়াম) ২০০৩, ২০০৫, ২০০৬, ২০০৭ ৪
হিল্ড ক্রাউইঙ্কেল স্পালিং (ডেনমার্ক) ১৯৩৫, ১৯৩৬, ১৯৩৭ ৩
আরানচা সানচেজ ভিকারিও (স্পেন) ১৯৮৯, ১৯৯৪, ১৯৯৮ ৩
মনিকা সেলেস (যুগস্লাভিয়া) ১৯৯০, ১৯৯১, ১৯৯২ ৩
মার্গারেট স্ক্রিভেন ভিভিয়ান (গ্রেট ব্রিটেন) ১৯৩৩, ১৯৩৪ ২
সিমন ম্যাথিউ (ফ্রান্স) ১৯৩৮, ১৯৩৯ ২
মার্গারেট অসবর্ন ডুপন্ট (যুক্তরাষ্ট্র) ১৯৪৬, ১৯৪৯ ২
ডরিস হার্ট (যুক্তরাষ্ট্র) ১৯৫০, ১৯৫২ ২
মরিন কনলি (যুক্তরাষ্ট্র) ১৯৫৩, ১৯৫৪ ২
অ্যান হেইডোন জোনস (গ্রেট ব্রিটেন) ১৯৬১, ১৯৬৬ ২
লেসলি টার্নার বোউরে(অস্ট্রেলিয়া) ১৯৬৩, ১৯৬৫ ২
মার্টিনা নাভ্রাটিলোভা (যুক্তরাষ্ট্র) ১৯৮২, ১৯৮৪ ২
সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র) ২০০২, ২০১৩ ২
মারিয়া শারাপোভা (রাশিয়া) ২০১২, ২০১৪ ২
২২.০৫.২০১৫
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা











