ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১১:৪৪:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

'নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অংশগ্রহণ করবে'

আপডেট: ০৭:২৮ পিএম, ১ আগস্ট ২০১৫ শনিবার

image_206_67584 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অংশগ্রহণ করবে বলে দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে গুলশান কার্যালয়ে রাজশাহী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে বক্তব্য রাখেন বেগম জিয়া। এ সময় তিনি বলেন, 'আমরা নির্বাচন চাই, তবে সেটা অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে।' তিনি আরও বলেন, 'বিএনপি একটি গণতান্ত্রিক দল, তারা গণতান্ত্রিক উপায়েই ক্ষমতায় যেতে চায়। সরকারকে প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। এর মাধ্যমে কখনও মানুষের কল্যাণ করা যায় না।' এ সময় কম বয়সীদের ভোটার করায় নির্বাচন কমিশনের পদত্যাগেরও দাবি জানান তিনি। ০২.০৮.২০১৫