ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৩:৪৩:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ২৩ জুন ২০২৬ মঙ্গলবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় জানানো হয়, রাজধানীর ধানমণ্ডি, শাহবাগ, আবরার ফাহাদ এভিনিউ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে দায়িত্ব পালন করছেন।

এর আগে গতকাল সোমবার (২২ জুন) দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দেশের ৬টি জেলায় সেনাবাহিনী ও ৫টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ নতুন করে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পয়েন্টগুলোতে সীমান্তরক্ষী এই বাহিনীকে মোতায়েন করা হলো।