নিরাপদ খাদ্যের চেয়ার ছেড়ে কেরানির চাকরি নেন: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৯ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বিএসটিআইয়ের পরীক্ষায় ভেজাল ও নিম্নমানের প্রমাণ হওয়ায় ৫২টি পণ্য বাজার থেকে না সরানোয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ভৎসর্না করেছে হাইকোর্ট। নির্দেশ দেয়ার পরও ভেজাল ৫২ পণ্য বাজার থেকে সরানোয় ক্ষোভ প্রকাশ করে আদালত বলেন, প্রাণ, এসিআইয়ের মত বড় বড় কোম্পানিকে ভয় পেলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ার ছেড়ে ব্যাংকের কেরানির চাকরি নিলেই হয়।
বাজার থেকে ভেজাল ও নিম্নমানের ৫২ পণ্য প্রত্যাহার চেয়ে রিটকারী আইনজীবীর আবেদনের শুনানিকালে এসব কথা বলেন আদালত। একই সঙ্গে পণ্য না সরানোয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে আদালতে ব্যাখ্যা দেয়ার জন্য আদালতে তলব করা হয়েছে। ১৬ জুন তাকে আদালতে ব্যাখ্য দিতে হবে।
নিরাপদ খাদ্য কর্তৃপরে আইনজীবী ফরিদুল ইসলামকে উদ্দেশ করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বলেন, আমাদের আদেশ অনুযায়ী বাজার থেকে কোনও পণ্য অপসারণ করেননি। তাহলে আপনাদের মতো প্রতিষ্ঠানের থাকার কী দরকার? এসিআই ও প্রাণের মতো বড় বড় কোম্পানিকে ভয় পান? যদি সেটা হয় তাহলে চেয়ার ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে রান্না করলেই হয়। নইলে কোনও ব্যাংকের কেরানির চাকরি নিলেই হয়। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এরপর সোজা বাজার থেকে পণ্য সরিয়ে নেবেন। কিন্তু কিছুই না করে নানা অজুহাত দেখাচ্ছেন।
শুনানি শেষে আদালতের আদেশ সত্ত্বেও ৫২টি মানহীন পণ্য বাজার থেকে না সরানোয় নিরাপদ খাদ্য কর্তৃপরে চেয়ারম্যান তলব করার পাশাপাশি তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন আদালত।
এসময় আদালতে রিটের পে শুনানিতে ছিলেন আইনজীবী শিহাব উদ্দিন খান। বিএসটিআই এর পে ছিলেন ব্যারিস্টার সরকার এম আর হাসান। আর রাষ্ট্রপে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
গত ১২ মে বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীায় প্রমাণিত বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি ভেজাল ও নিম্নমানের পণ্য বাজার থেকে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেয় হাইকোর্ট। একইসঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতরকে এ নির্দেশ পালন করে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেন আদালত। পাশাপাশি পণ্যগুলোর বিষয়ে যথাযথ আইন অনুসারে তা নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট ভেজাল পণ্যের মানোন্নয়ন না হওয়া পর্যন্ত তা উৎপাদন ও বাজারজাত বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত। কিন্তু আদালতের সেই আদেশ প্রতিপালন না করায় নিরাপদ খাদ্য কর্তৃপরে চেয়ারম্যানকে তলব করলেন হাইকোর্ট।
সংশিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভেজাল খাদ্যপণ্য হলো- সিটি ওয়েলের সরিষার তেল, গ্রিন ব্লিচিংয়ের সরিষার তেল, শমনমের সরিষার তেল, বাংলাদেশ এডিবল ওয়েলের সরিষার তেল, কাশেম ফুডের চিপস, আরা ফুডের ড্রিংকিং ওয়াটার, আল সাফির ড্রিংকিং ওয়াটার, মিজান ড্রিংকিং ওয়াটার, মর্ন ডিউয়ের ড্রিংকিং ওয়াটার, ডানকান ন্যাচারাল মিনারেল ওয়াটার, আরার ডিউ ড্রিংকিং ওয়াটার, দিঘী ড্রিংকিং ওয়াটার, প্রাণের লাচ্ছা সেমাই, ডুডলি নুডলস, শান্ত ফুডের সফট ড্রিংক পাউডার, জাহাঙ্গীর ফুড সফট ড্রিংক পাউডার, ড্যানিশের হলুদের গুড়া, প্রাণের হলুদ গুঁড়া, ফ্রেশের হলুদ গুঁড়া, এসিআইর ধনিয়ার গুঁড়া, প্রাণের কারি পাউডার, ড্যানিশের কারি পাউডার, বনলতার ঘি, পিওর হাটহাজারী মরিচ গুঁড়া, মিস্টিমেলা লাচ্ছা সেমাই, মধুবনের লাচ্ছা সেমাই, মিঠাইর লাচ্ছা সেমাই, ওয়েল ফুডের লাচ্ছা সেমাই, এসিআইর আয়োডিন যুক্ত লবণ, মোল্লা সল্টের আয়োডিন যুক্ত লবণ, কিং- এর ময়দা, রূপসার দই, মক্কার চানাচুর, মেহেদীর বিস্কুট, বাঘাবাড়ীর স্পেশাল ঘি, নিশিতা ফুডস এর সুজি, মধুবনের লাচ্ছা সেমাই, মঞ্জিলের হলুদ গুঁড়া, মধুমতির আয়োডিন যুক্ত লবণ, সান ফুডের হলুদ গুঁড়া, গ্রিন লেনের মধু, কিরনের লাচ্ছা সেমাই, ডলফিনের মরিচের গুঁড়া, ডলফিনের হলুদের গুঁড়া, সূর্যের মরিচের গুঁড়া, জেদ্দার লাচ্ছা সেমাই, অমৃতের লাচ্ছা সেমাই, দাদা সুপারের আয়োডিন যুক্ত লবণ, মদিনার আয়োডিন য্ক্তু লবণ এবং নূরের আয়োডিন যুক্ত লবণ।
-জেডসি
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






