ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৪:২৭:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

নির্ধারণ করা হল ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস ভাড়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ এএম, ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জের দূরত্ব পরিমাপ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে নতুন বাস ভাড়া নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী এই রুটের ভাড়া হবে ৫৫টাকা।

বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে এই পথের দূরত্বে পরিমাপ করা হয়।

এর আগে, গত ৫ আগস্ট জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করে সরকার। এ সময় বাড়তি ভাড়াও কিলোমিটার প্রতি ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করে দেয়া হয়। তবে নারায়ণগঞ্জের বাস মালিকরা, নারায়ণগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ২৩ কিলোমিটার দাবি করে ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা ভাড়া নির্ধারণ করেন।

কিন্তু, পথটির দূরত্ব ১৯ কিলোমিটারের বেশি নয় দাবি করেন সাধারণ যাত্রীরা। এনিয়ে চরম ক্ষোভ আর সমালোচনার মুখে বাস মালিকরা আরও ৫ টাকা কমিয়ে ভাড়া ৬০টাকা করেছিলেন।

গত ১৪ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস মালিক, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও বি আরটি এর প্রতিনিধিদের সম্মিলিত টিম দিয়ে সরেজমিনে ঢাকা নারায়ণগঞ্জের দূরত্ব পরিমাপের সিদ্ধান্ত গ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এ নিয়ে কমিটিও করে দেয়া হয়। পরে বুধবার (১৭ আগস্ট) সরেজমিনে পরিদর্শন করে দূরত্ব নির্ধারণ করে এ ভাড়া ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ইসমত আরা জানান, সেই পরিদর্শন টিম নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ১৯.৯ কিলোমিটার ও ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসার পথে ২১.২০ কিলোমিটার দূরত্ব নির্ধারণ করেন।

সেই হিসাবে গড়ে ২০.৫৫ কিলোমিটার নির্ধারণ করা হয়। ২ টাকা ৪০ পয়সা হিসেবে হয় ৫০ টাকা আর ফ্লাইওভারের টোল নিয়ে হয় ৫৫ টাকা।