নির্বাচনে কেউ হস্তক্ষেপ না করতে নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২০ পিএম, ২৬ জানুয়ারি ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করতে সরকারের বিভিন্ন সংস্থা এবং সরকারি দলের নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু নির্বাচন করবে। কেউ যেন হস্তক্ষেপ না করে সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সরকারের পক্ষ থেকেও কেউ হস্তক্ষেপ করবে না।জনগণ যাকে চায় তাকেই ভোট দিয়ে নির্বাচনে করবে।
রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মটর চালক লীগের দ্বিতীয় ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন নির্বাচনে জনগণ যা চায় তাই হবে। এত কাজ করে জনগণ যদি ভোট না দেয় জোরাজুরি, জবরদস্তি করে জনসমর্থন আদায় করে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছা আমার নেই।
আওয়ামী লীগ নেতাদের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়ে নির্বাচিত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের পার্টিকেও একই ম্যাসেজ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, ঘরে ঘরে যাও, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। কাজেই আমরা সরকারে পক্ষ থেকে কোনো ধরনের হস্থক্ষেপ করবো না। আমরা এটা পরিষ্কার করে আগেও বলেছি এখনো স্পষ্টভাবে বলেছি।
নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের সংশয়ের বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, তারা ( বিএনপি) বলছে, সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে সরকারি সংস্থাকে বাধ্য করে ব্যবহার করা হচ্ছে। এই দল আন্দোলনেও ফেল, নির্বাচনেও ফেল। আন্দোলনে ফেল করলে নির্বাচনেও ফেল করে। বিএনপি ফেলের মধ্যেই আছে, তাদের ভাগ্যে বিজয় কবে আসবে জানি না।
নেতিবাচক রাজনীতির কারণে মানুষ আর তাদের সঙ্গে নেই দাবি করে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনার উন্নয়ন অর্জন বিএনপি নেতিবাচক রাজনীতির ওপর সংকটের যে কালো ছায় ফেলেছে, সে থেকে বিএনপির নিস্তারের কোনো উপায় নেই। নির্বাচন নিয়ে আপনাদের যত নালিশ যত অভিযোগ। নির্বাচন আর আন্দোলনে পারেন না, এখন শুধূ নালিশ আর নালিশ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন কমিশনের তাদের একজন স্থায়ী প্রতিনিধি আছেন, আপনাদের এই নালিশের কোনো বাস্তবতা নেই। এই সিটি নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বিদেশে যাওয়ার সময় সরকারের সকল সংস্থার প্রধানদের বলেছেন, এই নির্বাচনে আমি কোনো ধরনের হস্তক্ষেপ, কোনো ধরনের বাড়াবাড়ি চাই না। কোনো এজেন্সি কোনো ধরনের হস্তক্ষেপ যেন না করে। সেই ব্যাপারে ক্লিয়ার ম্যাসেজ দিয়েছেন। কাজেই এখানে সংশয়ের কোনো কারণ নেই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আসলে নির্বাচনে তাদের অবস্থা কী হবে সেটা তারা (বিএনপি) বুঝে গেছে, তারা বুঝে গেছে এই নির্বাচনের বিজয়ের ব্যাপারে যথেষ্ট সন্ধিহান। বিজয়ী হতে পারবে না বলেই তারা আজকে বিভিন্ন ধরনের নালিশ করার পথ বেছে নিয়েছে। তারা যতই অপপ্রচারই করুক দেশের মানুষ শেখ হাসিনাকেই চায়, আওয়ামী লীগকেই চায়।
-জেডসি
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক




