ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২৩:৪৯:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

নির্বাচনে খালেদার অংশগ্রহণ নিয়ে ফয়সালা আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ এএম, ১০ ডিসেম্বর ২০১৮ সোমবার

পুরোনো ছবি

পুরোনো ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া অংশগ্রহণ করতে পারবেন কি না সে বিষয়ে আজ সোমবার ফয়সালা হতে পারে। দুর্নীতি মামলায় খালেদা জিয়ার দুই বছরের অধিক সাজা হওয়ার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা বগুড়া-৬ ও বগুড়া-৭ এবং ফেনী-১ আসনে তার মনোনয়নপত্র বাতিল করে দেন।

রিটার্নিং কর্মকর্তাদের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার করা রিটের শুনানির দিন আজ সোমবার নির্ধারণ করেছেন হাইকোর্ট।

এর আগে গত ৮ ডিসেম্বর খালেদা জিয়ার আপিল আবেদনের ওপর শুনানির পর সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিন আসনের সবক’টির মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেন। 

এদিকে শুনানিতে প্রার্থিতা বহালের পক্ষে মত দেন মাহবুব তালুকদার। এর বিপক্ষে মত দেন প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি ৪ জন।

পরে প্রার্থিতা বাতিল করা রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত ও নির্বাচন কমিশনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার পক্ষে রিট করেন খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী।