নির্বাচনে যেতে চাই তবে শর্ত পূরণ করতে হবে : খালেদা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৯:০১ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কিন্তু তার জন্য সরকারকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
আজ শনিবার ঢাকায় দলের নির্বাহী কমিটির সভায় দেয়া ভাষণে তিনি বলেন, সরকার বিএনপিকে `মাইনাস` করে নির্বাচন করতে চায়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এ সভা ঢাকার লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়া ভাষণে বলেন, তাকে যদি গ্রেফতার করা হয় তাহলেও তার প্রতিবাদ যেন শান্তিপূর্ণভাবে করা হয়।
তিনি বলেন, বিএনপি নির্বাচন করতে চায়। "জনগণ পরিবর্তন চায় এবং নির্বাচনের মধ্যে দিয়েই সে পরিবর্তন আসতে হবে"।
নির্বাচনে অংশ নেবার যে সব পূর্বশর্ত খালেদা জিয়া তার ভাষণে উল্লেখ করেন সেগুলো হচ্ছে: নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, বর্তমান সংসদ ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে, সেনাবাহিনী মোতায়েন করতে হবে, জনগণ যাতে ভোটকেন্দ্রে যেতে পারে তার পরিবেশ তৈরি করতে হবে, ইভিএম ব্যবহার করা যাবে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এ সভায় যোগ দিয়ে একটি ভিডিও বার্তা দেন।
সম্মেলনস্থলের বাইরে মেরিডিয়ান হোটেলের সামনে থেকে পুলিশ ৩০ জন নেতাকর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
আগামী ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষিত হবার কথা রয়েছে।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার




