নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে: দীপু মনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৪ পিএম, ১৯ অক্টোবর ২০২১ মঙ্গলবার
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে একাত্তর ও পঁচাত্তরের ঘাতকরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, আমরা অসাম্প্রদায়িক দেশ পেয়েছি। এই জন্যই যুদ্ধ করে স্বাধীন করা হয়েছিল। বঙ্গবন্ধু ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি সোনার বাংলা প্রতিষ্ঠিত করেছেন। তবে সকল অপশক্তিরা কোনো না কোনো প্রমাণ রেখে যান। এর মাধ্যমে আমরা অপশক্তির মানুষগুলো চিনতে পারি।
তিনি বলেন, শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে যখন মাথা তুলে দাঁড়িয়েছে তখন একাত্তর পঁচাত্তরের ঘাতকরা এই অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাইছে। তারা সরকারের অগ্রযাত্রাকে ক্ষুন্ন করতে চায়। এত বছর পরও সেই অপশক্তিরা এখনও তৎপর।
চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে সম্প্রীতির সমাবেশে শিক্ষামন্ত্রী বলেন, যারা সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা ভাঙচুর করেছে এবং ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, সেই অপশক্তিকে রুখতে হবে। আমরা যারা বাঙালি ভাবি, যারা আওয়ামী লীগ করি, যারা নিজেকে মানুষ বলে দাবি করি, তাদের একসঙ্গে সেই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, নিরাপত্তার দায়িত্ব সবাইকে নিতে হবে। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর দায়িত্ব নিতে হবে। এভাবে যদি আমরা সজাগ থাকি, তাহলে ওই দুস্কৃতিকারীরা পার পাবে না।
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার





