নির্বাচনের আগে বন্ধ হচ্ছে ভোটার নিবন্ধন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৫ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বন্ধ হয়ে যাচ্ছে নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম। তফসিল ঘোষণার পর থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত ভোটার নিবন্ধন বন্ধ থাকবে।
সম্প্রতি নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এ তথ্য জানান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবির।
তিনি বলেন, নতুন ভোটার অন্তর্ভুক্তি একটি চলমান প্রক্রিয়া। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থাকায় তফসিল ঘোষণার আগ পর্যন্ত যেসব ভোটারের বায়োমেট্রিক গ্রহণ করা হবে, তা সঙ্গে সঙ্গে সার্ভারে আপলোড করতে হবে। এনআইডি সেবা সংক্রান্ত সব কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে নতুন ভোটার অন্তর্ভুক্তি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এনআইডি ডিজি আরও বলেন, মাঠ পর্যায় থেকে ভোটার তালিকা হালনাগাদ কাজের জন্য বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থের চাহিদা পাওয়া যাচ্ছে। এগুলো যাচাই-বাছাই শেষে মাঠ পর্যায়ে বরাদ্দ দেওয়া সম্ভব হবে। এ ছাড়া মৃত ভোটারদের ওয়ারিশদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের ফরম্যাট ও রেজিস্টারের নমুনা মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে।
নির্দেশনা মোতাবেক স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করে প্রতিমাসে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, চলতি একাদশ সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে ২০২৪ সালের ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে। এর আগে, নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











